Ezra 7:9 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম মাসের প্রথম দিনে তিনি ব্যাবিলন থেকে যাত্রা আরম্ভ করেছিলেন এবং তাঁর উপরে আল্লাহ্র মঙ্গলময় হাত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তাঁর উপর ছিল বলে তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে এসে উপস্থিত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা আরম্ভ করিয়াছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম মাসের প্রথম দিনে তিনি বাবিল হইতে যাত্রা আরম্ভ করিয়াছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে উপস্থিত হইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা ও তাঁর দল ওই বছরের প্রথম মাসে বাবিল ত্যাগ করে এবং পঞ্চম মাসের প্রথম দিন জেরুশালেমে এসে উপস্থিত হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম মাসের প্রথম দিনের বাবিল থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তাঁর উপরে তাঁর ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনের যিরূশালেমে উপস্থিত হলেন৷