Ezra 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ আর্টা-জারেক্সের রাজত্বকালে তাদের পিতৃকুলপতিরা আমার সঙ্গে ব্যাবিলন থেকে প্রস্থান করলো, তাদের নাম ও খান্দাননামা এই:
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সময়ে ব্যাবিলন থেকে যে সমস্ত গোষ্ঠীপতি ও তাদের বংশোদ্ভূতেরা আমার সঙ্গে এসেছিলেন তারা হলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাহাদের যে পিতৃকুলপতিরা আমার সহিত বাবিল হইতে প্রস্থান করিল, তাহাদের নাম ও বংশাবলি এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাহাদের পিতৃকুলপতিরা আমার সহিত বাবিল হইতে প্রস্থান করিল, তাহাদের নাম ও বংশাবলি এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অর্তক্ষস্তের রাজত্বের সময়ে যে সব বংশ-নেতারা আমার সংগে বাবিল থেকে ফিরে এসেছিলেন তাঁদের তালিকা:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ আর্টা-জারেক্সেসের রাজত্বের সময়ে যে সব বংশ-নেতারা আমার সংগে ব্যাবিলন থেকে ফিরে এসেছিলেন তাঁদের তালিকা:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট অর্তক্ষস্তের রাজত্বকালে ব্যাবিলনে নির্বাসিত ইসরায়েলীদের গোষ্ঠী প্রধান ও তাদের দলভুক্ত যারা আমার সঙ্গে জেরুশালেমে ফিরে এসেছিল, তাদের নামের তালিকা: পীনহস গোষ্ঠীর গের্শোম, ইথামর গোষ্ঠীর দানিয়েল, দাউদ গোষ্ঠীর শেফনিয়ের পুত্র হটূশ। পরোশ গোষ্ঠীর সখরিয় এবং তার সঙ্গে 150জন (তাদের পূর্বপুরুষদের নাম নথিভুক্ত আছে), পহৎ-মোয়াব গোষ্ঠীর সরহিয়ের পুত্র ইলীয়েনয়, তার সঙ্গী 200 জন পুরুষ। শখনীয়ের গোষ্ঠীর মহসীয়েলের পুত্র ও তার সঙ্গী 300 জন পুরুষ। আদীনের গোষ্ঠীর যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলমের গোষ্ঠীর অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী 70 জন পুরুষ। শফটিয়ের গোষ্ঠীর মিখায়েলের পুত্র সবদিয় ও তার সঙ্গী 80 জন পুরুষ। যোয়াবের গোষ্ঠীর যিহিয়েলের পুত্র ওবদিয় ও তার সঙ্গী 218 জন পুরুষ। শলোমীতের গোষ্ঠীর যোষিফিয়ের পুত্র ও তার সঙ্গী 160জন পুরুষ। আর বেবয়ের গোষ্ঠীর বেবয়ের পুত্র সখরিয় ও তার সঙ্গী 28জন পুরুষ। অসগদের গোষ্ঠীর হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী 150জন পুরুষ। আদোনীকামের গোষ্ঠীর শেষের কয়েকজন, তাদের নাম–— ইলীফেলট, যিয়ুয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গী 60জন পুরুষ। বিগবয়ের গোষ্ঠীর উথয় ও সব্বুদ ও তাদের সঙ্গী 70 জন পুরুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্তের রাজত্বকালে যে সব পরিবারের প্রধানরা আমার সঙ্গে বাবিল থেকে জেরুশালেমে এসেছিলেন নীচে তাঁদের নামের তালিকা দেওয়া হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাদের যে পূর্বপুরুষদের প্রধানেরা আমার সঙ্গে বাবিল থেকে গেল, তাদের নাম ও বংশাবলি এই৷