Ezra 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে অহবার দিকে প্রবাহিত নদীর কাছে একত্র করেছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করে তিন দিন রইলাম, আর লোকদের ও ইমামদের প্রতি নিরীক্ষণ করলে আমি সেই স্থানে লেবির সন্তানদের কাউকেও দেখতে পেলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অহবা-মুখী নদীর কাছে তাদের সকলকে একত্রিত করলাম; সেখানে আমরা তিন দিন শিবির স্থাপন করে থাকলাম। যখন আমি সেই লোকেদের এবং যাজকদের মধ্যে অনুসন্ধান করলাম, সেখানে আমি কোনো লেবীয়কে খুঁজে পেলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে অহবা-গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া তিন দিন রহিলাম, আর লোকদের ও যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সে স্থানে লেবির সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে অহবা-গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া তিন দিন রহিলাম, আর লোকদের ও যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সেই স্থানে লেবির সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অহবার দিকে বয়ে যাওয়া খালের কাছে আমি এই সব লোকদের একত্র করলাম এবং সেই জায়গায় আমরা তাম্বু ফেলে তিন দিন রইলাম। লোকদের ও পুরোহিতদের মধ্যে খোঁজ করে আমি কোন লেবীয়কে দেখতে পেলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অহবার দিকে বয়ে যাওয়া খালের কাছে আমি এই সব লোকদের একত্র করলাম এবং সেই জায়গায় আমরা তাম্বু ফেলে তিন দিন রইলাম। লোকদের ও ইমামদের মধ্যে খোঁজ করে আমি কোন লেবীয়কে দেখতে পেলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বললাম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র এবং তাঁর পরিচর্যার কাজে ব্যবহারের জন্য পৃথক করে রাখা সোনা ও রূপোর এই পাত্রগুলিও পবিত্র, যা তোমরা তাঁর কাছে স্বেচ্ছায় দানরূপে এনেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই সমস্ত ব্যক্তিদের অহবা-গামিনী নদীর কাছে জড় হতে বলেছিলাম| সেখানে তাঁবু খাটিয়ে আমরা তিন দিন ছিলাম| আমি কয়েকজন যাজককে সেখানে দেখলাম, কিন্তু কোন লেবীয়কে নয়| তাই আমি
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের অহবার দিকে বয়ে যাওয়া নদীর কাছে জড়ো করেছিলাম; সেখানে আমরা শিবির তৈরী করে তিন দিন থাকলাম, আর লোকদের ও যাজকদের প্রতি পর্যবেক্ষণ করলে আমি সেখানে লেবির সন্তানদের কাউকে দেখতে পেলাম না৷