Ezra 8:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কাসিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর কাছে তাদেরকে প্রেরণ করলাম; আর ‘তোমরা আমাদের আল্লাহ্র গৃহের জন্য পরিচারকদেরকে আমাদের কাছে আন,’ কাসিফিয়া স্থান প্রবাসী ইদ্দোকে ও তার ভাই নথীনীয়দেরকে এই কথা বলতে তাদেরকে হুকুম করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কাসিফিয়া অঞ্চলের কর্মকর্তা ইদ্দোর কাছে তাদের পাঠালাম। আমি তাদের বললাম ইদ্দো এবং কাসিফিয়ার মন্দিরের পরিচারকবৃন্দ ও তার সকল আত্মীয়স্বজনদের কী বলতে হবে, যেন তারা ঈশ্বরের গৃহের পরিচর্যার জন্য ব্যক্তিদের আমাদের কাছে আনতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কাসিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর নিকটে তাহাদিগকে প্রেরণ করিলাম; আর ‘তোমরা আমাদের ঈশ্বরের গৃহের জন্য পরিচারকদিগকে আমাদের নিকটে আন,’ কাসিফিয়া স্থান-প্রবাসী ইদ্দোক ও তাহার ভ্রাতা নথীনীয়দিগকে এই কথা কহিতে তাহাদিগকে আজ্ঞা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কাসিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর নিকটে তাহাদিগকে প্রেরণ করিলাম; আর ‘তোমরা আমাদের ঈশ্বরের গৃহের জন্য পরিচারকদিগকে আমাদের নিকটে আন,’ কাসিফিয়া স্থান-প্রবাসী ইদ্দোকে ও তাহার ভ্রাতা নথীনীয়দিগকে এই কথা কহিতে তাহাদিগকে আজ্ঞা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব লোকদের আমি কাসিফিয়ায় বাসকারী নেতা ইদ্দো ও তাঁর বংশের উপাসনা-ঘরের সেবাকারীদের কাছে এই কথা বলতে পাঠিয়ে দিলাম, “আপনারা আমাদের ঈশ্বরের ঘরের সেবা-কাজের জন্য আমাদের কাছে লোক নিয়ে আসুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব লোকদের আমি কাসিফিয়ায় বাসকারী নেতা ইদ্দো ও তাঁর বংশের বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীদের কাছে এই কথা বলতে পাঠিয়ে দিলাম, “আপনারা আমাদের আল্লাহ্র ঘরের এবাদত-কাজের জন্য আমাদের কাছে লোক নিয়ে আসুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যাজকেরা ও লেবীয়রা সেই সোনা-রূপো ও পাত্রগুলি জেরুশালেম মন্দিরে নিয়ে যাবার জন্য গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়ারীব ও ইল্নাথন নামে দুজন শিক্ষককে ডেকে কাসিফিয়া নগরের প্রধান ইদ্দোরের কাছে তাঁকে ও তাঁর লোকদের কি বলতে হবে তার নির্দেশ দিয়ে পাঠিয়েছিলাম যাতে ইদ্দো আমাদের ঈশ্বরের মন্দিরে কাজ করার মত কিছু সহকারী পাঠাতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাসিফিয়ার প্রধান ইদ্দোরের কাছে তাদেরকে পাঠালাম, আর তোমরা আমাদের ঈশ্বরের বাড়ির জন্য দাসদের আমাদের কাছে আন, কাসিফিয়ার লোক ইদ্দোকে ও তার ভাই নথীনীয়দেরকে এই কথা বলতে তাদেরকে আদেশ করলাম৷