Ezra 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের উপরে আমাদের আল্লাহ্‌র মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইসরাইলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রাচীন, আর শেরেবিয় এবং তার পুত্র ও ভাইয়েরা আঠার জনকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ঈশ্বরের কৃপাময় হস্ত আমাদের উপর বিরাজ করছিল, সেইজন্য তারা আমাদের কাছে ইস্রায়েলের বংশজাত, লেবির ছেলে মহলির বংশোদ্ভূত একজন সুদক্ষ ব্যক্তি শেরেবিয়কে এবং তার সন্তানদের, ভাইদের ও তাদের সঙ্গী আরও আঠারোজনকে আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ আঠার জনকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে একজন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ও ভ্রাতৃগণ আঠার জনকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বরের মংগলের হাত আমাদের উপরে ছিল বলে তাঁরা ইস্রায়েলের ছেলে লেবি-গোষ্ঠীর মহলির বংশের মধ্য থেকে শেরেবিয় নামে একজন দক্ষ লোককে এবং তাঁর ছেলেদের ও ভাইদের মোট আঠারোজনকে আমাদের কাছে নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের আল্লাহ্‌র মেহেরবানীর হাত আমাদের উপরে ছিল বলে তাঁরা ইসরাইলের ছেলে লেবি-গোষ্ঠীর মহলির বংশের মধ্য থেকে শেরেবিয় নামে একজন দক্ষ লোককে এবং তাঁর ছেলেদের ও ভাইদের মোট আঠারোজনকে আমাদের কাছে নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম মাসের দ্বাদশ দিবসে আমরা নদীতীর থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা করলাম। আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন এবং যাত্রাপথে শত্রুদের আক্রমণ ও গুপ্ত দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু ঈশ্বর আমাদের সহায় ছিলেন ইদ্দো নিম্নলিখিত ব্যক্তিদের আমাদের কাছে পাঠালেন: মহলির উত্তরপুরুষ শেরেবিয় (মহলি ছিলেন একজন লেবি| লেবি ছিল ইস্রায়েলের সন্তান|) শেরেবিয়র সঙ্গে তার পুত্ররা এবং ভায়েরা মোট 18 জন পুরুষ এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হাত থাকায় তারা আমাদের কাছে ইস্রায়েলের ছেলে লেবির বংশের মহলির সন্তানদের মধ্যে একজন বৃদ্ধকে, আর শেরেবিয়কে এবং তার ছেলে ও আঠারোজন ভাইকে,