Ezra 8:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির সন্তানদের মধ্যে যিশায়াহ, তার ভাইয়েরা ও পুত্ররা সহ বিশ জনকে আনলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির বংশোদ্ভূত যিশায়াহকে এবং তার ভাইদের ও ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের সঙ্গী কুড়ি জন পুরুষকেও আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হশবিয়কে ও তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ বিংশতি জনকে আনিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হশবিয়কে ও তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ সহ বিংশতি জনকে আনিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তারা হশবিয়কে এবং মরারির বংশধরদের মধ্য থেকে যিশায়াহ ও তাঁর ভাইদের ও তাঁর ছেলেদের মোট বিশজনকে এবং উপাসনা-ঘরের সেবাকারীদের মধ্যে দু’শো বিশ জনকে নিয়ে আসলেন। দায়ূদ ও তাঁর কর্মচারীরা এই সেবাকারীদের পূর্বপুরুষদের ঠিক করেছিলেন যাতে তারা লেবীয়দের সাহায্য করতে পারেন। এই দু’শো বিশ জনের নাম তালিকায় লেখা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তারা হশবিয়কে এবং মরারির বংশধরদের মধ্য থেকে যিশায়াহ ও তাঁর ভাইদের ও তাঁর ছেলেদের মোট বিশজনকে এবং বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীদের মধ্যে দু’শো বিশ জনকে নিয়ে আসলেন। দাউদ ও তাঁর কর্মচারীরা এই খেদমতকারীদের পূর্বপুরুষদের ঠিক করেছিলেন যাতে তারা লেবীয়দের সাহায্য করতে পারেন। এই দু’শো বিশ জনের নাম তালিকায় লেখা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে পৌঁছে আমরা সেখানে তিনদিন বিশ্রাম নিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হশবিয় ও তার সঙ্গে মরারির সন্তান যিশায়াহ এবং তাদের ভাইরা ও ছেলেরা, মোট 20 জন পুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তার ভাইয়েরা ও ছেলেরা কুড়ি জনকে আনলো৷