Ezra 8:20 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ ও কর্মকর্তারা, যাদেরকে লেবীয়দের সেবা-কর্মের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিশ জনকেও আনলো; সেই সবের নাম লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে তারা 220 জন মন্দির-পরিচারককে আনল যাদের দাউদ ও কর্মকর্তারা লেবীয়দের সাহায্য করার জন্য নিযুক্ত করেছিলেন। তাদের সকলের নাম লিপিবদ্ধ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ ও অধ্যক্ষেরা যাহাদিগকে লেবীয়দের সেবাকর্ম্মের জন্য দিয়াছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিংশতি জনকেও আনিল; সেই সকলের নাম লিখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ ও অধ্যক্ষেরা যাহাদিগকে লেবীয়দের সেবাকর্মের জন্য দিয়াছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিংশতি জনকেও আনিল; সেই সকলের নাম লিখিত হইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্থ দিনে আমরা মন্দিরে গেলাম এবং সোনা-রূপো ও পাত্রগুলি ওজন করে উরীয়ের পুত্র যাজক মেরেমোতের হাতে দিলাম। তাঁর সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাঁদের সঙ্গে ছিলেন দুজন লেবীয়। যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নুয়ির পুত্র নোয়াদিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা 220 জন মন্দির কর্মীও পাঠিয়েছিল| (তাদের পূর্বপুরুষরা লেবীয়দের সাহায্য করবার জন্য দায়ুদ ও তাঁর কর্মচারীবর্গদ্বারা নিযুক্ত হয়েছিলেন| তাদের নাম তালিকা ভুক্ত ছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ ও শাসনকর্তারা যাদেরকে লেবীয়দের সেবা কাজের জন্য দিয়েছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুশো কুড়ি জনকেও আনলো; তাদের সবার নাম লেখা হল৷