Ezra 8:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমাদের জন্য এবং আমাদের বালক-বালিকাদের ও সমস্ত সম্পত্তির জন্য সরল পথ যাচ্ঞা করার অভিপ্রায়ে আমাদের আল্লাহ্‌র সাক্ষাতে নিজেদেরকে বিনত করার জন্য আমি সেই স্থানে অহবা নদীর কাছে রোজা ঘোষণা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অহবা খালের ধারে আমি উপবাস ঘোষণা করলাম যেন আমরা আমাদের আরাধ্য ঈশ্বরের সামনে বিনম্র হই এবং আমাদের সন্তান ও সম্পদসহ এই যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেইজন্য তার কাছে কৃপা ভিক্ষা করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালকবালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচ্ঞা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালকবালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচ্ঞা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি অহবার খালের কাছে আমাদের জন্য উপবাস ঘোষণা করলাম যাতে আমরা আমাদের ঈশ্বরের সামনে নিজেদের নত করতে পারি এবং আমাদের ছেলেমেয়েদের ও সমস্ত সম্পত্তি নিয়ে নিরাপদে যাত্রা করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি অহবার খালের কাছে আমাদের জন্য রোজা রাখবার কথা ঘোষণা করলাম যাতে আমরা আমাদের আল্লাহ্‌র সামনে নিজেদের নত করতে পারি এবং আমাদের ছেলেমেয়েদের ও সমস্ত সম্পত্তি নিয়ে নিরাপদে যাত্রা করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত দ্রব্য গণনা ও ওজন করা হল এবং সেগুলির তালিকা তৈরি করে রাখা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহবা নদীর কাছে আমি ঘোষণা করলাম, ঈশ্বরের কাছে আমাদের বিনীত প্রতিপন্ন করার জন্য আমরা সকলে উপবাস করব| ঈশ্বরের কাছে আমরা আমাদের ও আমাদের সন্ততিদের এবং আমাদের বিষয় সম্পত্তির নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করতে চেয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমাদের জন্য এবং আমাদের ছেলে মেয়েদের ও সমস্ত সম্পত্তির জন্য সঠিক পথ চাওয়ার ইচ্ছায় আমাদের ঈশ্বরের সামনে আমাদের প্রার্থনা করার জন্য আমি সেখানে অহবা নদীর কাছে উপোস ঘোষণা করলাম৷