Ezra 8:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ পথে দুশমনদের বিরুদ্ধে আমাদের সাহায্য করবার জন্য বাদশাহ্র কাছে এক দল সৈন্য কিংবা ঘোড়সওয়ার চাইতে আমার লজ্জা বোধ হয়েছিল; বস্তুত আমরা বাদশাহ্কে এই কথা বলেছিলাম, মঙ্গলের জন্য যারা তাঁর খোঁজ করে তাদের সকলের সাথে আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে, তাঁর পরাক্রম ও তাঁর গজব সেই সবের বিরুদ্ধে নেমে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যাত্রাপথে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্রাটের কাছে সৈন্য এবং অশ্বারোহী চাইতে লজ্জাবোধ করলাম কারণ আমরা সম্রাটকে বলেছিলাম, “আমাদের আরাধ্য ঈশ্বরের কৃপার হাত, আমরা যারা তার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখি, এমন সকলের উপর স্থাপিত আছে, কিন্তু যারা তাঁকে অমান্য করে তাদের উপর তার ক্রোধ ভয়ানক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে এক দল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল; বস্তুতঃ আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে এক দল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল; বস্তুতঃ আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ও ক্রোধ সেই সকলের বিরুদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পথে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য রাজার কাছে সৈন্য ও ঘোড়সওয়ার চাইতে আমি লজ্জা পেলাম, কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা ঈশ্বরের ইচ্ছামত চলে তাদের প্রত্যেকের উপরে তাঁর মংগলের হাত আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে তাঁর ক্রোধ ও শাস্তি তাদের সকলের উপর নেমে আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পথে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য বাদশাহ্র কাছে সৈন্য ও ঘোড়সওয়ার চাইতে আমি লজ্জা পেলাম, কারণ আমরা বাদশাহ্কে বলেছিলাম, “যারা আল্লাহ্র ইচ্ছামত চলে তাদের প্রত্যেকের উপরে তাঁর মেহেরবানীর হাত আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে তাঁর গজব ও শাস্তি তাদের সকলের উপর নেমে আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বাসন থেকে যে ইসরায়েলীরা ফিরে এসেছিল তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করল। তারা সমগ্র ইসরায়েলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য 12টি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমাদের নিরাপত্তার জন্য রাজার কাছ থেকে আমাদের সঙ্গে আসবার জন্য সৈন্য ও অশ্বারোহী চাইতে অত্যন্ত দ্বিধা বোধ করেছিলাম| কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা প্রভুতে বিশ্বাস করে ও তাঁর প্রতি আস্থা রাখে, আমাদের প্রভু সদা তাদের সহায় হন| কিন্তু যেসব ব্যক্তি তাঁর থেকে দূরে সরে যায় ঈশ্বর তাদের প্রতি ক্রুদ্ধ হন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করার জন্য রাজার কাছে একদল সৈন্য কি ঘোড়াচালক চাইতে আমার লজ্জা করছিল; কারণ আমরা রাজাকে এই কথা বলেছিলাম, “আমাদের ঈশ্বরের হাত মঙ্গলের জন্য তাঁর সমস্ত অনুগামীর ওপর আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে, তাঁর পরাক্রম ও রাগ তাদের সকলের বিরুদ্ধে৷”