Ezra 8:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমরা রোজা করলাম ও আমাদের আল্লাহ্‌র কাছে সেই বিষয়ের জন্য মুনাজাত করলাম; তাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমরা উপবাস করলাম এবং আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমরা উপবাস করিলাম, ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম; তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমরা উপবাস করিলাম, ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম; তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমরা উপবাস করলাম এবং এই বিষয় নিয়ে আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ জানালাম, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমরা রোজা রাখলাম এবং এই বিষয় নিয়ে আমাদের আল্লাহ্‌র কাছে অনুরোধ জানালাম, আর তিনি আমাদের মুনাজাতের জবাব দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সম্রাটের দেওয়া আজ্ঞাপত্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশের রাজ্যপাল ও রাজকর্মচারীদের হাতে দিল। তখন তারা ইসরায়েলী প্রজাদের এবং মন্দিরের যাবতীয় কাজকর্মে সাহায্য করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তাই উপবাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং তিনি আমাদের প্রার্থনা শুনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমরা উপোস করলাম ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ে জন্য প্রার্থনা করলাম; তাতে তিনি আমাদের অনুরোধ গ্রহণ করলেন৷