Ezra 8:25 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্, তাঁর মন্ত্রিরা, নেতৃবর্গ ও উপস্থিত সমস্ত ইসরাইল আমাদের আল্লাহ্র গৃহের জন্য উপহার হিসেবে যে রূপা, সোনা ও পাত্র দিয়েছিলেন ওদেরকে তা ওজন করে দিলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর রাজা, তাঁর সব মন্ত্রণাদাতা, কর্মকর্তা ও উপস্থিত ইস্রায়েলীরা আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের জন্য উপহারস্বরূপ যে সমস্ত সোনা, রুপো ও অন্যান্য দ্রব্যসামগ্রী দান করেছিলেন, সেগুলি পরিমাপ করে তাদের হাতে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজা, তাঁহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজা, তাঁহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাঁদের কাছে সেই সব সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে বের করে দিলাম যা রাজা ও তাঁর পরামর্শদাতারা, কর্মচারীরা এবং সেখানে উপস্থিত সব ইস্রায়েলীয়েরা আমাদের ঈশ্বরের ঘরের জন্য দান করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাঁদের কাছে সেই সব সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে বের করে দিলাম যা বাদশাহ্ ও তাঁর পরামর্শদাতারা, কর্মচারীরা এবং সেখানে উপস্থিত সব বনি-ইসরাইলরা আমাদের আল্লাহ্র ঘরের জন্য দান করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্ত, তাঁর উপদেষ্টাগণ, তাঁর প্রধানরা এবং বাবিলের সমস্ত ইস্রায়েলীয়রা সেই উপহারগুলি ঈশ্বরের মন্দিরের জন্য দিলেন| এবং বাবিলের লোকদের কাছ থেকে আমরা সব সোনা এবং রূপো ওজন করে, মন্দিরের কাজের জন্য ঐ বারো জনকে দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা, তাঁর মন্ত্রীরা, শাসনকর্তারা ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের বাড়ির জন্য হিসাবে যে রূপা, সোনা ও পাত্র দিয়েছিলেন, তাদেরকে তা পরিমাপ করে দিলাম;