Ezra 8:27 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক শত তালন্ত সোনা, এক হাজার অদকোন মূল্যের বিশটি সোনার পাত্র এবং সোনার মত বহুমূল্য উত্তম পরিষ্কৃত ব্রোঞ্জের দু’টি পাত্র ওজন করে তাদের হাতে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
20-টি সোনার পাত্র যার মূল্য ছিল 1,000 দারিক এবং সোনারই মতো মূল্যবান ব্রোঞ্জের দুটি সুন্দর সামগ্রী তাদের হাতে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক শত তালন্ত স্বর্ণ, এক সহস্র অদকোন মূল্যের বিংশতি স্বর্ণময় পাত্র, এবং স্বর্ণের ন্যায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের দুই পাত্র তৌল করিয়া তাহাদের হস্তে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক সহস্র অদর্কোন মূল্যের বিংশতি স্বর্ণময় পাত্র, এবং স্বর্ণের ন্যায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের দুই পাত্র তৌল করিয়া তাহাদের হস্তে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া সাড়ে ছয় কেজি ওজনের বিশটা সোনার পাত্র এবং সোনার মত দামী খুব সুন্দর দু’টা পালিশ করা ব্রোঞ্জের পাত্র দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া সাড়ে ছয় কেজি ওজনের বিশটা সোনার পাত্র এবং সোনার মত দামী খুব সুন্দর দু’টা পালিশ করা ব্রোঞ্জের পাত্র দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও আমরা প্রায় 19 পাউণ্ড ওজনের 20টি সোনার বাসন ও দুর্মূল্য 2টি পিতলের থালা দিয়েছিলাম এবং বলেছিলাম,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক হাজার অদর্কোন মূল্যের কুড়িটি সোনার পাত্র এবং সোনার মত দামী ভালো পরিষ্কার তামার দুটি পাত্র মাপ করে তাদের হাতে দিলাম৷