Ezra 8:28 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরকে বললাম, তোমরা মাবুদের উদ্দেশে পবিত্র এবং এই পাত্র সকলও পবিত্র এবং এই রূপা ও সোনা তোমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের বললাম, “এই সমস্ত সামগ্রী এবং সেই সঙ্গে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত নৈবেদ্যস্বরূপ। এই সমস্ত সোনা এবং রুপো তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছাকৃত দান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, এবং এই পাত্র সকলও পবিত্র, এবং এই রৌপ্য ও স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, এবং এই পাত্র সকলও পবিত্র, এবং এই রৌপ্য ও স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাঁদের বললাম, “আপনাদের এবং এই সব পাত্রগুলো সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়েছে। এছাড়া এই সব সোনা ও রূপা আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিজের ইচ্ছায় করা দান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাঁদের বললাম, “আপনাদের এবং এই সব পাত্রগুলো মাবুদের উদ্দেশ্যে পবিত্র করা হয়েছে। এছাড়া এই সব সোনা ও রূপা আপনাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে নিজের ইচ্ছায় করা দান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা প্রভুর কাছে পবিত্র| এই সামগ্রীগুলিও প্রভুর কাছে পবিত্র| এই সমস্ত সোনা এবং রূপো লোকরা প্রভুকে দান করেছিল, সেই প্রভু, যিনি তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদেরকে বললাম, “তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র এবং এই পাত্র সকলও পবিত্র এবং এই রূপা ও সোনা তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য৷