Ezra 8:29 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা জেরুশালেমে মাবুদের গৃহের কুঠরীতে প্রধান ইমাম, লেবীয় ও ইসরাইলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তা ওজন করে না দেবে সেই পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না পর্যন্ত জেরুশালেমে সদাপ্রভুর গৃহের নির্দিষ্ট কক্ষে বিশিষ্ট যাজক, লেবীয় ও ইস্রায়েলের গোষ্ঠীপতিদের সামনে এগুলি ওজন করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলি সাবধানে রক্ষণাবেক্ষণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্য্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সে পর্য্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরিতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সেই পর্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা যে পর্যন্ত না এগুলো যিরূশালেমে সদাপ্রভুর ঘরের ভাণ্ডার-ঘরে প্রধান পুরোহিতদের, লেবীয়দের এবং ইস্রায়েলের বংশ-নেতাদের সামনে ওজন করে দেন সেই পর্যন্ত তা সাবধানে রক্ষা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা যে পর্যন্ত না এগুলো জেরুজালেমে মাবুদের ঘরের ভাণ্ডার-ঘরে প্রধান ইমামদের, লেবীয়দের এবং ইসরাইলের বংশ-নেতাদের সামনে ওজন করে দেন সেই পর্যন্ত তা সাবধানে রক্ষা করবেন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও এই সমস্ত বস্তু রক্ষা কর| জেরুশালেমে প্রভুর মন্দিরের নেতৃবর্গকে দেওয়ার আগে পর্যন্ত এই সমস্ত সম্পদের দায়িত্ব তোমাদের| ইস্রায়েলের প্রধান পরিবারবর্গের নেতা ও লেবীয়দের হাতে এই সমস্ত কিছু তুলে দেবে| তারা ওজন করে এই সমস্ত জিনিস জেরুশালেমে প্রভুর মন্দিরের ঘরের ভেতরে তুলে রাখবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর বাড়ির কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ও ইস্রায়েলের পূর্বপুরুষদের কাছে যে পর্যন্ত না তা মেপে দেবে, সে পর্যন্ত সতর্ক থেকে রক্ষা করবে৷”