Ezra 8:30 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম ও লেবীয়েরা জেরুশালেমে আমাদের আল্লাহ্র গৃহে নিয়ে যাবার জন্য সেই ওজন করা রূপা, সোনা ও পাত্র গ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যাজক ও লেবীয়েরা সোনা, রুপো ও পবিত্র সামগ্রী, যা তাদের সামনে পরিমাপ করা হয়েছিল, সেগুলি জেরুশালেমে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহের উদ্দেশে গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্ত সেই তৌল পরিমিত রৌপ্য, স্বর্ণ ও পাত্র গ্রহণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্ত সেই তৌল পরিমিত রৌপ্য, স্বর্ণ ও পাত্র গ্রহণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর পুরোহিতেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের ঘরে নিয়ে যাবার জন্য ওজন করা সোনা, রূপা এবং পাত্র গ্রহণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইমামেরা ও লেবীয়রা জেরুজালেমে আমাদের আল্লাহ্র ঘরে নিয়ে যাবার জন্য ওজন করা সোনা, রূপা এবং পাত্র গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যাজক ও লেবীয়রা, জেরুশালেমের মন্দিরের জন্য ইষ্রার দেওয়া সামগ্রীগুলি গ্রহণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজকেরা ও লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের বাড়িতে যাবার জন্য সেই পরিমাপের রূপা, সোনা ও পাত্র গ্রহণ করল৷