Ezra 8:31 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রথম মাসের বারো দিনের দিন আমরা জেরুশালেমে যাবার জন্য অহবা নদী থেকে প্রস্থান করলাম, আর আমাদের উপরে আমাদের আল্লাহ্র হাত ছিল, তিনি পথিমধ্যে শত্রু ও গুপ্ত দস্যুদলের হাত থেকে আমাদেরকে উদ্ধার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসে দ্বাদশ দিনে অহবা নদী থেকে জেরুশালেমের উদ্দেশে আমরা যাত্রা করলাম। ঈশ্বরের কৃপার হাত আমাদের উপরে ছিল এবং তিনি সমগ্র পথে শত্রু ও দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা যিরূশালেমে যাইবার জন্য অহবা নদী হইতে প্রস্থান করিলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল, তিনি পথিমধ্যে শত্রুদের ও গুপ্ত দস্যুদলের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা যিরূশালেমে যাইবার জন্য অহবা নদী হইতে প্রস্থান করিলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল, তিনি পথিমধ্যে শত্রুদের ও গুপ্ত দস্যুদলের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম মাসের বারো দিনের দিন আমরা যিরূশালেমে যাবার জন্য অহবা খালের কাছ থেকে যাত্রা করলাম। আমাদের ঈশ্বরের হাত আমাদের উপরে ছিল এবং তিনি পথের মধ্যে শত্রু ও ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম মাসের বারো দিনের দিন আমরা জেরুজালেমে যাবার জন্য অহবা খালের কাছ থেকে যাত্রা করলাম। আমাদের আল্লাহ্র হাত আমাদের উপরে ছিল এবং তিনি পথের মধ্যে শত্রু ও ডাকাতের হাত থেকে আমাদের রক্ষা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা অহবা নদীর কাছ থেকে জেরুশালেম অভিমুখে যাত্রা শুরু করলাম| ঈশ্বর আমাদের সহায় ছিলেন| তিনি আমাদের পথে শত্রুদের ও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে প্রথম মাসের বারো দিনের র দিন আমরা যিরূশালেমে যাবার জন্য অহবা নদী থেকে চলে গেলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হাত ছিল, তিনি পথের মধ্যে শত্রুদের ও গুপ্ত ডাকাতদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন৷