Ezra 8:33 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্থ দিনে সেই রূপা, সোনা ও সমস্ত পাত্র আমাদের আল্লাহ্‌র গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ ইমামের হাতে ওজন করে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দু’জন লেবীয় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ দিবসে আমাদের আরাধ্য ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র যাজক মরেমোৎ-এর, হাতে সোনারুপো এবং পবিত্র দ্রব্যাদি পরিমাপ করে দিলাম। তার সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাদের সঙ্গে ছিলেন যেশূয়ের পুত্র যোষাবদ এবং বিন্নূয়ীর পুত্র নোয়দিয়, এই দুজন লেবীয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া গেল, আর তাহার সহিত পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাহাদের সহিত যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দুই জন লেবীয় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া হইল, আর তাহার সহিত পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাহাদের সহিত যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দুই জন লেবীয় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর চতুর্থ দিনের দিন আমরা আমাদের ঈশ্বরের ঘরের মধ্যে সেই সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে পুরোহিত ঊরিয়ের ছেলে মরেমোতের হাতে দিলাম। মরেমোতের সংগে ছিলেন পীনহসের বংশধর ইলীয়াসর এবং তাঁদের সংগে ছিলেন যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নুয়ির ছেলে নোয়দিয়। এঁরা দু’জনেই ছিলেন লেবীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর চতুর্থ দিনের দিন আমরা আমাদের আল্লাহ্‌র ঘরের মধ্যে সেই সোনা, রূপা ও পাত্রগুলো ওজন করে ইমাম উরিয়ার ছেলে মরেমোতের হাতে দিলাম। মরেমোতের সংগে ছিলেন পীনহসের বংশধর ইলীয়াসর এবং তাঁদের সংগে ছিলেন ইউসার ছেলে যোষাবদ ও বিনুয়ির ছেলে নোয়দিয়। এঁরা দু’জনেই ছিলেন লেবীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চতুর্থ দিন আমরা মন্দিরে গেলাম এবং দুর্মূল্য বস্তুগুলি ওজন করে যাজক ঊরীয়ের পুত্র মরেমোতকে দিলাম| মরেমোতের সঙ্গে পীনহসের পুত্র ইলিয়াসর এবং যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নূয়ির পুত্র নোয়দিয় নামে দুই লেবীয় ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে চতুর্থ দিনের সেই রূপা, সোনা ও পাত্র সকল আমাদের ঈশ্বরের বাড়িতে ঊরিয়ের ছেলে মরেমোৎ যাজকের হাতে মেপে দেওয়া গেল, আর তার সঙ্গে পীনহসের ছেলে ইলীয়াসর এবং তাদের সঙ্গে যেশূয়ের ছেলে যোষাবদ ও বিন্নূয়ির ছেলে নোয়দিয়, এই দুজন লেবীয় ছিল৷