Ezra 8:35 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নির্বাসিত যে লোকেরা বন্দীদশা থেকে ফিরে এসেছিল, তারা ইসরাইলের আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো-কোরবানী করলো; তারা সারা ইসরাইলের জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি ভেড়া, সাতাত্তরটি ভেড়ার বাচ্চা ও গুনাহ্‌-কোরবানীর জন্য বারোটি ছাগল, এসব মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসেবে দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যে সমস্ত নির্বাসিত লোকজন বন্দিদশা থেকে ফিরে এসেছিল তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশ্যে এই হোমবলি উৎসর্গ করেছিল: সমগ্র ইস্রায়েল জাতির জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি মেষ, সাতাত্তরটি মদ্দা মেষশাবক এবং পাপার্থক বলিরূপে বারোটি পাঁঠা। এগুলির সবই ছিল সদাপ্রভুর উদ্দেশে হোমবলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নির্ব্বাসিত যে লোকেরা বন্দিদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল; তাহারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটী বৃষ, ছিয়ানব্বইটী মেষ, সাতাত্তরটী মেষশাবক, ও পাপার্থক বলির জন্য বারোটী ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে বলিদান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নির্বাসিত যে লোকেরা বন্দিদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল; তাহারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটি বৃষ, ছিয়ানব্বইটি মেষ, সাতাত্তরটি মেষশাবক, ও পাপার্থক বলির জন্য বারোটি ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে বলিদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করল। তারা গোটা ইস্রায়েল জাতির জন্য বারোটা ষাঁড়, ছিয়ানব্বইটা ভেড়া, সাতাত্তরটা ভেড়ার বাচ্চা এবং পাপ-উৎসর্গের জন্য বারোটা ছাগল দিল। এই সবই সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো-উৎসর্গ হিসাবে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা ইসরাইলের আল্লাহ্‌র উদ্দেশে পোড়ানো-কোরবানী দিল। তারা গোটা ইসরাইল জাতির জন্য বারোটা ষাঁড়, ছিয়ানব্বইটা ভেড়া, সাতাত্তরটা ভেড়ার বাচ্চা এবং গুনাহের জন্য কোরবানীর জন্য বারোটা ছাগল দিল। এই সবই মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী হিসাবে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর, যে সব ইহুদীরা নির্বাসন থেকে ফিরে এসেছিল, তারা ইস্রায়েলের ঈশ্বরকে হোমবলি নিবেদন করল| তারা ইস্রায়েলের মঙ্গলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক ও পাপমোচনের জন্য 12টি পুরুষ ছাগলও বলিদান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নির্বাসিত যারা বন্দীদশা থেকে ফিরে এসেছিল, তারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি উত্সর্গ করল; তারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটি ষাঁড়, ছিয়ানব্বইটি ভেড়া, সাতাত্তরটি ভেড়ার বাচ্চা ও পাপার্থক বলির জন্য বারোটি ছাগল, এই সকল সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য বলিদান করল৷