Ezra 8:36 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রাজ প্রতিনিধি প্রদেশপালদের কাছে ও নদী-পারস্থ শাসনকর্তাদের কাছে বাদশাহ্‌র হুকুম-পত্র পৌঁছে দেওয়া হল, আর তারা লোকদের এবং আল্লাহ্‌র গৃহের জন্য সাহায্য করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সেই সঙ্গে সম্রাটের আদেশনামা তার অধীনস্থ সকল প্রদেশ সহ ইউফ্রেটিস নদীর অববাহিকায় অবস্থিত সকল প্রদেশের শাসক ও রাজ্যপালদের প্রদান করল। সেইমতো তারা লোকেদের এবং ঈশ্বরের গৃহের জন্য সাহায্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজপ্রতিনিধি ক্ষিতিপালদিগের কাছে ও নদী-পারস্থ দেশাধ্যক্ষদিগের কাছে রাজার আজ্ঞাপত্র সমর্পিত হইল, আর তাহারা লোকদের, এবং ঈশ্বরের গৃহেরও সাহায্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজপ্রতিনিধি ক্ষিতিপালদের কাছে ও নদী-পারস্থ দেশাধ্যক্ষদের কাছে রাজার আজ্ঞাপত্র সমর্পিত হইল, আর তাহারা লোকদের, এবং ঈশ্বরের গৃহেরও সাহায্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশগুলোর ও জেলার শাসনকর্তাদের কাছে রাজার আদেশ পৌঁছে দিল। সেই আদেশ পেয়ে তাঁরা লোকদের সহযোগিতা করলেন এবং ঈশ্বরের ঘরের কাজেও সহযোগিতা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ফোরাত নদীর পশ্চিম পারের প্রদেশগুলোর ও জেলার শাসনকর্তাদের কাছে বাদশাহ্‌র হুকুম পৌঁছে দিল। সেই হুকুম পেয়ে তাঁরা লোকদের সহযোগিতা করলেন এবং আল্লাহ্‌র ঘরের কাজেও সহযোগিতা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমরা ফরাৎ নদীর পশ্চিম তীরস্থ প্রাদেশিক নেতাদের ও রাজ্যপালদের হাতে রাজার চিঠিটি তুলে দিলাম| তারপর এই সমস্ত নেতারা ইস্রায়েলের বাসিন্দা ও মন্দিরের সহায়তা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজ প্রতিনিধি আধিকারিকদের কাছে ও নদীর পারের শাসনকর্তাদেরকে কাছে রাজার আদেশপত্র দেওয়া হল, আর তাঁরা লোকদের এবং ঈশ্বরের বাড়িরও সাহায্য করলেন৷