Ezra 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই কাজের সমাপ্তির পর কর্মকর্তারা আমার কাছে এসে বললেন, ইসরাইল লোকেরা, ইমামেরা ও লেবীয়েরা নানা দেশ-নিবাসী জাতিদের থেকে নিজদেরকে পৃথক করে নি; কেনানীয়, হিট্টিয়, পরিষীয়, যিবূষীয় অম্মোনীয়, মোয়াবীয়, মিসরীয় ও আমোরীয় লোকদের মত জঘন্য কাজ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত কাজ সুসম্পন্ন হওয়ার পর সমাজের নেতৃবর্গ আমার কাছে এসে বললেন, “ইস্রায়েলীরা, এমনকি তাদের যাজকবর্গ, লেবীয়েরা, প্রতিবেশী কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিশরীয় ও ইমোরীয়দের মধ্যে প্রচলিত ঘৃণ্য কাজ থেকে নিজেদের পৃথক না করে তাদেরই মতো জীবনযাপন করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই কার্য্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইস্রায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশ-নিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক করে নাই; কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয় অম্মোনীয়, মোয়াবীয়, মিস্রীয় ও ইমোরীয় লোকদের ঘৃণার্হ ক্রিয়ানুসারে কার্য্য করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই কার্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইস্রায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশনিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক করে নাই; কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিসরীয় ও ইমোরীয় লোকদের ঘৃণার্হ ক্রিয়ানুসারে কার্য করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কাজ শেষ হয়ে গেলে পর নেতারা আমার কাছে এসে বললেন, “ইস্রায়েলীয়েরা এবং তাদের পুরোহিতেরা ও লেবীয়েরা তাদের দেশে বাসকারী অন্যান্য জাতিদের কাছ থেকে নিজেদের আলাদা করে রাখে নি। তারা কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিসরীয় ও ইমোরীয়দের মত জঘন্য কাজ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কাজ শেষ হয়ে গেলে পর নেতারা আমার কাছে এসে বললেন, “বনি-ইসরাইলরা এবং তাদের ইমামেরা ও লেবীয়রা তাদের দেশে বাসকারী অন্যান্য জাতিদের কাছ থেকে নিজেদের আলাদা করে রাখে নি। তারা কেনানীয়, হিট্টীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিসরীয় ও আমোরীয়দের মত জঘন্য কাজ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত কাজ শেষ হলে কয়েকজন নেতা এসে আমাকে জানাল যে ইসরায়েলীরা, তাদের যাজক ও লেবীয়েরা তাদের প্রতিবেশী দেশগুলির বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখেনি বরং তারা কনানী, হিত্তীয়, পরিষী, যিবুষী, আম্মোনী, মোয়াবী, মিশরী ও ইমোরী লোকদের মত ঘৃণ্য আচরণ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসব হয়ে যাবার পর ইস্রায়েলীয় লোকদের নেতারা আমাকে এসে বললেন, “ইষ্রা, ইস্রায়েলের লোকরা এখানে বসবাসকারী অন্যান্য ব্যক্তিদের থেকে নিজেদের পৃথক রেখে বাস করেনি| ইস্রায়েলীয়রা কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিশরীয় এবং ইমোরীয় প্রভৃতি অন্য জাতির লোকদের অসৎ‌ কার্যকলাপে প্রভাবিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই কাজ শেষ হওয়ার পরে শাসনকর্তারা আমার কাছে এসে বললেন, “ইস্রায়েলের লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশে বসবাসকারী জাতিদের থেকে নিজেদেরকে আলাদা করে নি; কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয়, অম্মোনীয়, মোয়াবীয়, মিশরিয় ও ইমোরীয় লোকদের মত নোংরা বা জঘন্য কাজ করছে৷