Ezra 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, হে আমাদের আল্লাহ্‌, এর পরে আমরা কি বলবো? কেননা আমরা তোমার সমস্ত হুকুম ত্যাগ করেছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এখন, হে আমাদের ঈশ্বর, এরপর আমরা আর কি বলব? কারণ আমরা অনুশাসন লঙ্ঘন করেছি
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি বলিব? কেননা আমরা তোমার আজ্ঞা সকল ত্যাগ করিয়াছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি বলিব? কেননা আমরা তোমার আজ্ঞা সকল ত্যাগ করিয়াছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু এখন, হে আমাদের ঈশ্বর, এর পর আমরা কি বলতে পারি? তুমি তোমার দাস নবীদের মধ্য দিয়ে যে সব আদেশ দিয়েছিলে তা তো আমরা অগ্রাহ্য করেছি। তুমি বলেছিলে, ‘যে দেশ তোমরা অধিকার করবার জন্য যাচ্ছ তা সেখানকার লোকদের অশুচিতার কারণে অশুচি হয়েছে। তাদের জঘন্য কাজ দিয়ে তারা দেশের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত অপবিত্রতায় ভরে তুলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু এখন, হে আমাদের আল্লাহ্‌, এর পর আমরা কি বলতে পারি? তুমি তোমার গোলাম নবীদের মধ্য দিয়ে যে সব হুকুম দিয়েছিলে তা তো আমরা অগ্রাহ্য করেছি। তুমি বলেছিলে, ‘যে দেশ তোমরা অধিকার করবার জন্য যাচ্ছ তা সেখানকার লোকদের নাপাকীর কারণে নাপাক হয়েছে। তাদের জঘন্য কাজ দিয়ে তারা দেশের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত অপবিত্রতায় ভরে তুলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পরিস্থিতিতে আমাদের আর কি বলার আছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে ঈশ্বর, তোমাকে আমরা আর কি বলতে পারি? আমরা আবার তোমার প্রতি অবাধ্য হয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে আমাদের ঈশ্বর, এর পরে আমরা কি বলব? কারণ তোমার আদেশগুলি ত্যাগ করেছি,