Ezra 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা তাদের পুত্রদের সঙ্গে তোমাদের কন্যাদের বিয়ে দিও না ও তোমাদের পুত্রদের জন্য তাদের কন্যাদেরকে গ্রহণ করো না এবং তাদের শান্তি ও মঙ্গল কখনও চেষ্টা করো না; যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করতে ও চিরকালের জন্য নিজের সন্তানদের জন্য অধিকারস্বরূপ তা রেখে যেতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য তাদের ছেলেদের সঙ্গে তোমাদের কন্যাদের বা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের ছেলেদের বিয়ে সম্পাদন করো না। কোনও সময়েই তাদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হোয়ো না। তোমরা তাদের চেয়েও শক্তিশালী হও যেন ভূমির উত্তম দ্রব্যসামগ্রী ভক্ষণ করতে পারো এবং তোমাদের সন্তানদের তা শাশ্বত অধিকাররূপে রেখে যেতে পারো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা তাহাদের পুত্রগণের সহিত তোমাদের কন্যাগণের বিবাহ দিও না, ও তোমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিও না, এবং তাহাদের শান্তি ও মঙ্গল কখনও চেষ্টা করিও না; যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করিতে, ও চিরকালের নিমিত্ত আপন সন্তানদের জন্য অধিকারস্বরূপ তাহা রাখিয়া যাইতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা তাহাদের পুত্রগণের সহিত তোমাদের কন্যাগণের বিবাহ দিও না, ও তোমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিও না, এবং তাহাদের শান্তি ও মঙ্গল কখনও চেষ্টা করিও না; যেন তোমরা বলবান হও, যেন দেশের উত্তম দ্রব্য ভোগ করিতে, ও চিরকালের নিমিত্ত আপন সন্তানদের জন্য অধিকারস্বরূপ তাহা রাখিয়া যাইতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমাদের মেয়েদের তাদের ছেলেদের সংগে বিয়ে দিয়ো না কিম্বা তোমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নিয়ো না এবং কখনও তাদের মংগল কিম্বা উন্নতির চেষ্টা কোরো না। এতে তোমরা শক্তিশালী হবে এবং জমির ভাল ভাল জিনিস খেতে পারবে আর চিরস্থায়ী অধিকার হিসাবে দেশটা তোমাদের ছেলেমেয়েদের জন্য রেখে যেতে পারবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমাদের মেয়েদের তাদের ছেলেদের সংগে বিয়ে দিয়ো না কিংবা তোমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নিয়ো না এবং কখনও তাদের উপকার কিংবা উন্নতির চেষ্টা কোরো না। এতে তোমরা শক্তিশালী হবে এবং জমির ভাল ভাল জিনিস খেতে পারবে আর চিরস্থায়ী অধিকার হিসাবে দেশটা তোমাদের ছেলেমেয়েদের জন্য রেখে যেতে পারবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবক্তা নবীরা বলেছিলেন, যদি আমরা সেই দেশে বসবাস করতে চাই, তার উৎকৃষ্ট দ্রব্য-সম্ভার ভোগ করতে চাই তাহলে আমরা যেন ঐ জাতির কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হই, তাদের শান্তি ও সমৃদ্ধির জন্য কখনও কোন চেষ্টা না করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব, ইস্রায়েলের লোকরা, তোমরা যেন তোমাদের সন্তানসন্ততিদের ওই সব লোকদের সন্তানসন্ততিকে বিয়ে করতে দিও না| ওদের সঙ্গে কথাও বলো না| আমার আদেশ শুনলে তোমরা বলিষ্ঠ হয়ে উঠবে এবং এই ভূখণ্ডের যাবতীয় ভালো জিনিষ উপভোগ করতে পারবে এবং তোমাদের সন্তানসন্ততিদের হাতে এই ভূখণ্ডটি তুলে দিতে পারবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা তাদের ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দিও না ও তোমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদেরকে গ্রহণ কর না এবং তাদের শান্তি ও ভালো করতে কখনো চেষ্টা কর না; যেন তোমরা বলবান হও, যেন দেশের ভালো দ্রব্য ভোগ করতে ও চিরকালের জন্য নিজের সন্তানদের জন্য অধিকার হিসাবে তা রাখতে পার৷’