Ezra 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমাদের সকল দুষ্কর্ম ও মহাদোষের দরুন আমাদের প্রতি এ সব ঘটেছে; তবুও, হে আমাদের আল্লাহ্, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করেছ, এছাড়া, আমাদের কতগুলো লোককে রক্ষা পেতে দিয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু আমাদের প্রতি যা ঘটেছে তা হল আমাদের অপকর্ম ও জঘন্য অপরাধের ফল কিন্তু হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের তুলনায় খুবই কম শাস্তি দিয়েছ এবং এই অবশিষ্টাংশের মধ্যে তুমিই আমাদের রেখেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমাদের সকল দুষ্ক্রিয়া ও মহাদোষ প্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে; তথাপি, হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ, অধিকন্তু কতক লোক আমাদিগকে রক্ষিত হইতে দিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমাদের সকল দুষ্ক্রিয়া ও মহাদোষ প্রযুক্ত আমাদের প্রতি এই সমস্ত ঘটিয়াছে; তথাপি, হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের দণ্ড লঘু করিয়াছ, অধিকন্তু কতক লোক আমাদিগকে রক্ষিত হইতে দিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমাদের মন্দ কাজ ও আমাদের মহাপাপের ফলেই আমাদের উপর এই সব ঘটেছে, কিন্তু তবুও হে আমাদের ঈশ্বর, আমাদের পাপের পাওনা অনুসারে তুমি আমাদের কম শাস্তি দিয়েছ এবং আমাদের কিছু লোককে বেঁচে থাকতে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমাদের খারাপ কাজ ও আমাদের মহাগুনাহের ফলেই আমাদের উপর এই সব ঘটেছে, কিন্তু তবুও হে আমাদের আল্লাহ্, আমাদের গুনাহের পাওনা অনুসারে তুমি আমাদের কম শাস্তি দিয়েছ এবং আমাদের কিছু লোককে বেঁচে থাকতে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমাদের সর্বপাপ ও অপরাধের জন্য আমাদের জীবনে এসব ঘটেছে, তথাপি হে আমাদের ঈশ্বর, আমাদের অপরাধের তুলনায় তুমি লঘু দণ্ড দিয়েছ, আমাদের অস্তিত্ব লুপ্ত হতে দাওনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমরা নিজেরাই এই অবস্থার জন্য দায়ী| আমরা পাপাচরণ করেছি এবং আমরা অপরিসীম দোষী| কিন্তু তুমি আমাদের অনেক কম দণ্ডে দণ্ডিত করেছ| আমাদের অনেক মারাত্মক পাপের জন্য আমাদের খুব কঠিন শাস্তি প্রাপ্য ছিল| তা সত্ত্বেও তুমি আমাদের কয়েক জনকে বন্দীদশা থেকে মুক্তি দিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমাদের সকল খারাপ কাজ ও মহাদোষের জন্য এই সব ঘটেছে; তবুও, হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের অপরাধের শাস্তি কম করেছ, তাছাড়াও আমাদের কিছু লোককে রক্ষা করেছ৷