Ezra 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সন্ধ্যাকালীন কোরবানীর সময়ে আমি মনোদুঃখ থেকে উঠলাম এবং ছেঁড়া কাপড় ও পরিচ্ছদ না খুলে হাঁটু পেতে আমার আল্লাহ্ মাবুদের উদ্দেশে দু’হাত তুললাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সন্ধ্যাকালীন বলিদানের সময় হলে আমি সেই অবসন্নতা থেকে উঠে দাঁড়ালাম। আমার ছেঁড়া গায়ের কাপড় ও আলখাল্লা পরেই আমি হাঁটু গেড়ে, আমার আরাধ্য ঈশ্বর, সদাপ্রভুর উদ্দেশে হাত প্রসারিত করে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অঞ্জলি বিস্তার করিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সন্ধ্যাকালীন বলিদানের সময়ে আমি মনোদুঃখ হইতে উঠিলাম, এবং ছিন্ন বস্ত্র ও পরিচ্ছদ না খুলিয়া হাঁটু পাতিয়া আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে অঞ্জলি বিস্তার করিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সন্ধ্যাবেলার উৎসর্গের সময়ে আমি ভাংগা অন্তরের কষ্ট পাওয়া থেকে ফিরলাম এবং সেই ছেঁড়া কাপড় সুদ্ধই হাঁটু পেতে আমার ঈশ্বর সদাপ্রভুর সামনে দু’হাত বাড়িয়ে দিয়ে এই প্রার্থনা করলাম,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সন্ধ্যাবেলার কোরবানীর সময়ে আমি ভাংগা দিলের কষ্ট পাওয়া থেকে ফিরলাম এবং সেই ছেঁড়া কাপড় সুদ্ধই হাঁটু পেতে আমার মাবুদ আল্লাহ্র সামনে দু’হাত বাড়িয়ে দিয়ে এই মুনাজাত করলাম,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সান্ধ্যকালীন বলিদানের সময় হলে যেখানে আমি গভীর দুঃখে মগ্ন হয়ে বসেছিলাম সেখান থেকে উঠলাম। তখনও পরণে ছিল ছেঁড়া কাপড়। আমি নতজানু হয়ে আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে অঞ্জলি বিস্তার করে প্রার্থনা নিবেদন করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যতক্ষণ ওখানে বসেছিলাম, নিজেকে যতদূর সম্ভব লজ্জিত দেখাতে চেষ্টা করছিলাম| এরপর বৈকালিক প্রার্থনার সময় আমি উঠে দাঁড়ালাম| নোংরা ও ছেঁড়া পরিধেয় সহ আমি হাঁটু গেড়ে বসে, দুহাত প্রসারিত করে আমার
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সন্ধ্যাকালীন বলিদানের দিনের আমি মনের দুঃখ থেকে উঠলাম এবং ছেঁড়া পোশাক ও কাপড় না খুলে হাঁটু পেতে আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত বাড়ালাম৷