Ezra 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বললাম হে আমার আল্লাহ্, আমি তোমার দিকে মুখ তুলতে লজ্জিত ও বিষণ্ন হচ্ছি, কেননা হে আমার আল্লাহ্, আমাদের অপরাধ আমাদের মাথার উপরে উঠেছে ও আমাদের দোষ বৃদ্ধি পেয়ে আসমান ছুঁয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রার্থনা করলাম: “হে আমার ঈশ্বর, তোমার দিকে চোখ তুলে তাকাতে আমি অত্যন্ত লজ্জা ও দুঃখ বোধ করছি, কারণ আমাদের পাপ আমাদের মাথাকেও ছাপিয়ে গেছে এবং আমাদের অপরাধ স্বর্গে গিয়ে পৌঁছেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ণ, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়া আমাদের মস্তকের ঊর্দ্ধে উঠিয়াছে, ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পর্শী হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহিলাম, হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলিতে লজ্জিত ও বিষণ্ন, কেননা হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ বহুল হইয়া আমাদের মস্তকের ঊর্ধ্বে উঠিয়াছে, ও আমাদের দোষ বৃদ্ধি পাইয়া গগনস্পর্শী হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার ঈশ্বর, তোমার দিকে আমার মুখ তুলতে আমি খুব লজ্জা বোধ করছি, কারণ আমাদের পাপ আমাদের মাথা ছাড়িয়ে উঠেছে এবং আমাদের দোষ আকাশ ছুঁয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার আল্লাহ্, তোমার দিকে আমার মুখ তুলতে আমি খুব লজ্জা বোধ করছি, কারণ আমাদের গুনাহ্ আমাদের মাথা ছাড়িয়ে উঠেছে এবং আমাদের দোষ আসমান ছুঁয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বললাম, হে ঈশ্বর আমি এত লজ্জিত যে তোমার সামনে মাথা তুলতে পারছি না। আমাদের পাপ জমে জমে স্তূপাকার হয়ে গেছে, আমাদের মাথা ছাড়িয়ে আকাশ স্পর্শ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললাম: “হে আমার ঈশ্বর, তোমার দিকে ফিরে তাকাতেও আমি লজ্জা বোধ করছি| আমি লজ্জিত কারণ আমাদের পাপকর্ম আমাদের মাথা ছাড়িয়ে গেছে| আমাদের অপরাধ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বললাম, “হে আমার ঈশ্বর, আমি তোমার দিকে মুখ তুলতে লজ্জিত এবং মন মরা হয়ে থাকি, কারণ হে আমার ঈশ্বর, আমাদের অপরাধ আমাদের মাথার ওপর পর্যন্ত উঠে গেছে ও আমাদের দোষ বেড়ে গিয়ে আকাশ স্পর্শ করেছে৷