Ezra 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমরা মহাদোষে দোষী; আমাদের অপরাধের জন্য আমাদের, আমাদের বাদশাহ্দের ও আমাদের ইমামদেরকে নানা দেশীয় বাদশাহ্দের হাতে, তলোয়ারে, বন্দীদশায়, লুণ্ঠনে ও চরম অপমানের জন্য তুলে দেওয়া হয়েছে, যা আজও দেখা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আজ পর্যন্ত আমাদের অপরাধ ভয়ানক হয়ে উঠেছে। আমাদের পাপের জন্য বিদেশি রাজাদের দ্বারা আমরা, আমাদের রাজারা, ও আমাদের যাজকেরা তরোয়ালের ও বন্দিদশার অধীন হয়েছি এবং উৎপাটন ও চরম অপমান লাভ করেছি, ও সেই অবস্থা আজও অব্যাহত রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পর্য্যন্ত আমরা মহাদোষগ্রস্ত; আমাদের অপরাধের জন্য আমরা, আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত, খড়্গে, বন্দিদশায়, লুটে ও মুখের বিবর্ণতায় সমর্পিত হইয়াছি, ইহা অদ্যাপি দেখা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষদের সময় অবধি অদ্য পর্যন্ত আমরা মহাদোষগ্রস্ত; আমাদের অপরাধের জন্য আমরা, আমাদের রাজগণ ও আমাদের যাজকগণ নানা দেশীয় রাজাদের হস্তগত, খড়্গে, বন্দিদশায়, লুণ্ঠনে ও মুখের বিবর্ণতায় সমর্পিত হইয়াছি, ইহা অদ্যাপি দেখা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা অনেক বেশী পাপ করেছি। আমাদের পাপের জন্যই আমাদের ও আমাদের রাজাদের এবং আমাদের পুরোহিতদের অন্যান্য রাজাদের হাতে মৃত্যু, বন্দীদশা, লুটপাট এবং অসম্মান হয়েছে, আর আজও সেই অবস্থা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা অনেক বেশী গুনাহ্ করেছি। আমাদের গুনাহের জন্যই আমাদের ও আমাদের বাদশাহ্দের এবং আমাদের ইমামদের অন্যান্য বাদশাহ্দের হাতে মৃত্যু, বন্দীদশা, লুটপাট এবং অসম্মান হয়েছে, আর আজও সেই অবস্থা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পিতৃপুরুষদের কাল থেকে আজ পর্যন্ত আমরা যে তোমার আপন প্রজা, আমরা মহাপাপ করেছি। আমাদের পাপের জন্যই আমরা, আমাদের রাজারা এবং আমাদের যাজকেরা বিদেশী রাজাদের হাতে বন্দী হয়েছি। তারা আমাদের হত্যা করেছে, লুণ্ঠন করেছে এবং বন্দীরূপে আমাদের নির্বাসনে নিয়ে গেছে। আজও আমরা অপমানে জর্জরিত হচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পূর্বপুরুষদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বহু পাপে পাপী| আমাদের পাপের জন্য আমাদের রাজাদের, যাজকদের এবং আমাদের শাস্তিভোগ করতে হয়েছে| বিভিন্ন বিদেশী শাসক আমাদের লুঠ করে আমাদের বন্দী করে নিয়ে গিয়েছে| ঐ বিদেশী আক্রমণকারীরা আমাদের সম্পদ লুঠ করেছে| আজ পর্যন্ত সেই একই পুরানো ঘটনা ঘটে চলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষদের দিন থেকে আজ পর্যন্ত আমরা মহাদোষী; আমাদের অপরাধের জন্য আমরা, আমাদের রাজারা ও আমাদের যাজকরা নানা দেশের রাজাদের হাতে, তরোয়ালে, বন্দীদশায়, লুটে ও লজ্জিত মুখে বিবর্ণতায় সমর্পিত হয়েছি, সেটা আজ দেখা যাচ্ছে৷