Ezra 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন আমাদের আল্লাহ্ মাবুদের কাছে ক্ষণকালের জন্য আমাদের কৃপালাভ হল যেন তিনি কতকগুলো অবশিষ্ট লোককে রক্ষা করেন, তাঁর পবিত্র স্থানে আমাদেরকে একটু আশ্রয় দেন, আমাদের আল্লাহ্ যেন আমাদের চোখ আলোতে পূর্ণ করেন ও গোলামীত্বের অবস্থায় একটু শান্তি দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু এখন অল্পদিনের জন্য আমাদের আরাধ্য ঈশ্বর, সদাপ্রভু অনুগ্রহ করে আমাদের কিছু লোককে রক্ষা করেছেন এবং তার পবিত্রস্থানে আমাদের সুদৃঢ় আশ্রয় দিয়েছেন। তিনি আমাদের চোখে প্রত্যাশায় জ্যোতি দিয়েছেন এবং আমাদের বন্দিদশা থেকে কিছুকালের জন্য নিষ্কৃতি দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকাল জন্য আমাদের কৃপালাভ হইল, যেন তিনি আমাদের কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, আপন পবিত্র স্থানে আমাদিগকে একটী গোঁজ দেন, আমাদের ঈশ্বর যেন আমাদের চক্ষু দীপ্তিময় করেন ও দাসত্বের অবস্থায় একটুকু প্রাণ জুড়াইয়া দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্ষণকালের জন্য আমাদের কৃপালাভ হইল, যেন তিনি কতকগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, আপন পবিত্র স্থানে আমাদিগকে একটি গোঁজ দেন, আমাদের ঈশ্বর যেন আমাদের চক্ষু দীপ্তিময় করেন ও দাসত্বের অবস্থায় একটুকু প্রাণ জুড়াইয়া দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু এখন অল্প সময়ের জন্য আমাদের ঈশ্বর সদাপ্রভু দয়া করে আমাদের কিছু লোককে জীবিত রেখেছেন এবং তাঁর পবিত্র দেশে আমাদের একটা স্থায়ী জায়গা দিয়েছেন। এইভাবে আমাদের ঈশ্বর আমাদের আনন্দ ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের দাসত্বের অবস্থায় আমাদের একটু প্রাণ জুড়িয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু এখন অল্প সময়ের জন্য আমাদের মাবুদ আল্লাহ্ রহমত দান করে আমাদের কিছু লোককে জীবিত রেখেছেন এবং তাঁর পবিত্র দেশে আমাদের একটা স্থায়ী জায়গা দিয়েছেন। এইভাবে আমাদের আল্লাহ্ আমাদের আনন্দ ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের গোলামীর অবস্থায় আমাদের একটু প্রাণ জুড়িয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, কিছুদিন হল তুমি আমাদের প্রতি সুপ্রসন্ন হয়েছ এবং আমাদের কিছু লোককে বন্দীদশা থেকে মুক্ত করে এই পবিত্র স্থানে নিরাপদে বাস করতে দিয়েছ। দাসত্বের শৃঙ্খল মোচন করে তুমি আমাদের দিয়েছ এক নূতন জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু এখন অল্প সময়ের জন্য তুমি আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছ| তুমি আমাদের বন্দী ব্যক্তিদের মধ্যে থেকে কয়েক জনকে এই পবিত্রস্থানে এসে বাস করার সুযোগ করে দিয়েছ| প্রভু, তুমি আমাদের দাসত্ব থেকে এক নতুন জীবন দান করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কিছুক্ষণের জন্য আমরা দয়া পেলাম, যেন তিনি আমাদের কতগুলি অবশিষ্ট লোককে রক্ষা করেন, নিজের পবিত্র স্থানে আমাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন, আমাদের ঈশ্বর যেন আমাদের চোখ উজ্জ্বল করেন এবং দাসত্বের অবস্থায় আমাদের প্রাণে একটু আরাম দেন৷