Galatians 1:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইহুদী-ধর্ম পালন করার সময় তোমরা তো আমার আগেকার আচার ব্যবহারের কথা শুনেছ; আমি আল্লাহ্‌র মণ্ডলীকে ভীষণভাবে নির্যাতন করতাম ও তা উৎপাটন করতাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কী মারাত্মকরূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ত যিহূদী-ধর্ম্মে আমার পূর্ব্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা তো শুনেছ আমি আগে কেমন জীবনযাপন করতাম৷ আমি ইহুদী ধর্মমতাবলম্বী ছিলাম৷ আমি নির্মমভাবে ঈশ্বরের মণ্ডলীকে নির্য়াতন করে তা ধ্বংস করতে চেষ্টা করেছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা তো যিহূদী-ধর্মে আমার আগের আচার ব্যবহারের কথা শুনেছ; আমি ঈশ্বরের মন্ডলীকে অতি তাড়না ও বিধ্বস্ত করতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ত যিহূদী-ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদী ধর্ম পালন করবার সময় কিভাবে আমি জীবন কাটাতাম তা তো তোমরা শুনেছ। আর তোমরা এও শুনেছ যে, কি ভীষণ ভাবে আমি ঈশ্বরের মণ্ডলীর উপরে অত্যাচার করতাম ও তা ধ্বংস করবার চেষ্টা করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদী ধর্ম পালন করবার সময় কিভাবে আমি জীবন কাটাতাম তা তো তোমরা শুনেছ। আর তোমরা এও শুনেছ যে, কি ভীষণ ভাবে আমি আল্লাহ্‌র জামাতের উপরে জুলুম করতাম ও তা ধ্বংস করবার চেষ্টা করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী নীতি অনুযায়ী আমি কেমন জীবন যাপন করতাম তা তোমরা শুনেছ, আমি ঈশ্বরের মণ্ডলীকে কি নিদারুণভাবে নির্যাতন করতাম ও কিভাবে তার উচ্ছেদের চেষ্টা করতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তো শুনেছ আমি আগে কেমন জীবনযাপন করতাম৷ আমি ইহুদী ধর্মমতাবলম্বী ছিলাম৷ আমি নির্মমভাবে ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করে তা ধ্বংস করতে চেষ্টা করেছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তো যিহুদী ধর্মে আমার আগের আচার ব্যবহারের কথা শুনেছ; আমি ঈশ্বরের মণ্ডলীকে অতি তাড়না ও বিধ্বস্ত করতাম;