Galatians 1:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পরমপরাগত পূর্বপুরুষের রীতিনীতি পালনে আমি অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতির সমবয়স্ক অনেক লোকের চেয়ে আমি ইহুদী-ধর্ম পালনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাচ্ছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ইহুদি ধর্মশিক্ষায় আমার সমবয়সি অনেক ইহুদিকে ছাড়িয়ে গিয়েছিলাম এবং আমার পূর্বপুরুষদের রীতিনীতি পালন করায় আমি ছিলাম খুব আগ্রহী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহূদী-ধর্ম্মে উত্তর উত্তর অগ্রসর হইতেছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী ধর্মচর্চায় সমসামযিক ও আমার সমবয়সী অন্যান্য ইহুদীদের থেকে আমি অনেক এগিয়েছিলাম, কারণ পূর্বপুরুষদের পরম্পরাগত রীতিনীতি পালনে আমার যথেষ্ট উদ্য়োগ ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে খুব উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহূদী-ধর্মে আগে আগে এগিয়ে যাচ্ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পরমপরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহূদী-ধর্মে উত্তর উত্তর অগ্রসর হইতেছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বয়সের অনেক যিহূদীর চেয়েও আমি সেই ধর্মে অনেক দূর এগিয়ে যাচ্ছিলাম। এছাড়া আমার পূর্বপুরুষদের কাছ থেকে যে সব নিয়ম চলে আসছে সেই বিষয়েও আমি খুবই উৎসাহী ছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বয়সের অনেক ইহুদীর চেয়েও আমি সেই ধর্মে অনেক দূর এগিয়ে যাচ্ছিলাম। এছাড়া আমার পূর্বপুরুষদের কাছ থেকে যে সব নিয়ম চলে আসছে সেই বিষয়েও আমি খুবই উৎসাহী ছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী রীতিপালনে আমার সমবয়সীদের চেয়ে অনেক বেশী এগিয়ে গিয়েছিলাম। পূর্বপুরুষদের ঐতিহ্য অনুসরণে আমি ছিলাম অতিমাত্রায় আগ্রহী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী ধর্মচর্চায় সমসাময়িক ও আমার সমবয়সী অন্যান্য ইহুদীদের থেকে আমি অনেক এগিয়েছিলাম, কারণ পূর্বপুরুষদের পরম্পরাগত রীতিনীতি পালনে আমার যথেষ্ট উদ্যোগ ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে খুব উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা যিহুদী ধর্মে আগে আগে এগিয়ে যাচ্ছিলাম।