Galatians 1:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যখন তাঁর পুত্রকে আমার কাছে প্রকাশ করার সুবাসনা করলেন যেন আমি অ-ইহুদী— দের মধ্যে তাঁর বিষয়ে তবলিগ করি তখন আমি কোনও মানুষের সঙ্গে পরামর্শ করলাম না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন তাঁর পুত্রকে আমার মধ্যে প্রকাশ করতে ইচ্ছা করলেন, যেন আমি অইহুদি জাতিদের কাছে তাঁকে প্রচার করি, তখন আমি এক মুহূর্তের জন্যও কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে তাঁহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্রও রক্তমাংসের সহিত পরামর্শ করিলাম না,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়েন অইহুদীদের কাছে তাঁর পুত্রের বিষয় সুসমাচার প্রচার করি সেইজন্য ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে আমার কাছে প্রকাশ করতে মনস্থ করলেন৷ ঈশ্বর যখন আমাকে ডাকলেন তখন আমি কোন মানুষের সঙ্গে পরামর্শ করি নি,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি নিজের পুত্রকে আমাতে প্রকাশ করবার ইচ্ছা করলেন, যেন আমি পরজাতিদের মধ্যে তাঁর বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি একটুর জন্য রক্তমাংসের সাথে পরামর্শ করলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে তাঁহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্রও রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেন অযিহূদীদের কাছে খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করি, এইজন্য ঈশ্বর যখন তাঁর ইচ্ছা অনুসারে তাঁর পুুত্রকে আমার কাছে প্রকাশ করলেন তখন আমি কোন লোকের সংগে পরামর্শ করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেন অ-ইহুদীদের কাছে মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করি, এইজন্য আল্লাহ্‌ যখন তাঁর ইচ্ছা অনুসারে তাঁর পুুত্রকে আমার কাছে প্রকাশ করলেন তখন আমি কোন লোকের সংগে পরামর্শ করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি স্থির করলেন তাঁর পুত্রকে আমার মধ্য দিয়ে প্রকাশ করবেন আমি যেন অইহুদীদের কাছে তাঁর কথা ঘোষণা করি। তখন আমি কোন রক্তমাংসের মানুষের সঙ্গে পরামর্শ করলাম না বা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যেন অইহুদীদের কাছে তাঁর পুত্রের বিষয় সুসমাচার প্রচার করি সেইজন্য ঈশ্বর তাঁর পুত্রের বিষয়ে আমার কাছে প্রকাশ করতে মনস্থ করলেন৷ ঈশ্বর যখন আমাকে ডাকলেন তখন আমি কোন মানুষের সঙ্গে পরামর্শ করি নি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি নিজের পুত্রকে আমাতে প্রকাশ করবার ইচ্ছা করলেন, যেন আমি অযিহুদিদের মধ্যে তাঁর বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি একটুর জন্য রক্ত ও মাংসের সাথে পরামর্শ করলাম না।