Galatians 1:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং জেরুশালেমে আমার পূর্ববর্তী প্রেরিতদের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলে গেলাম এবং পরে দামেস্কে ফিরে এলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি যাঁরা আমার আগে প্রেরিত হয়েছিলেন আমি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুশালেমেও গেলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরবে চলে গেলাম ও পরে দামাস্কাসে ফিরে এলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিরূশালেমে আমার পূর্ব্ববর্ত্তী প্রেরিতগণের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলিয়া গেলাম, পরে দম্মেশকে ফিরিয়া আসিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমন কি আমার আগে যাঁরা প্রেরিত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে আমি জেরুশালেমে যাই নি; কিন্তু কাল বিলম্ব না করে আমি আরব দেশে চলে গেলাম৷ পরে দম্মেশক শহরে ফিরে গেলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যিরূশালেমে আমার আগের প্রেরিতদের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলে গেলাম, পরে দম্মেশকে ফিরে আসলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যিরূশালেমে আমার পূর্ববর্তী প্রেরিতগণের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলিয়া গেলাম, পরে দম্মেশকে ফিরিয়া আসিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, যাঁরা আমার আগে প্রেরিত্‌ হয়েছিলেন আমি যিরূশালেমে তাঁদের কাছেও যাই নি। আমি তখন আরব দেশে চলে গিয়েছিলাম এবং পরে আবার দামেস্ক শহরে ফিরে এসেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, যাঁরা আমার আগে সাহাবী হয়েছিলেন আমি জেরুজালেমে তাঁদের কাছেও যাই নি। আমি তখন আরব দেশে চলে গিয়েছিলাম এবং পরে আবার দামেস্ক শহরে ফিরে এসেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে আমার পূর্ববর্তী প্রেরিত শিষ্যদের কাছেও গেলাম না। অবিলম্বে আমি চলে গেলাম আরব দেশে, তারপর ফিরে এলাম দামাস্কাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি আমার আগে যাঁরা প্রেরিত হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে আমি জেরুশালেমে যাই নি; কিন্তু কাল বিলম্ব না করে আমি আরব দেশে চলে গেলাম৷ পরে দম্মেশক শহরে ফিরে গেলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিরূশালেমে আমার আগের প্রেরিতদের কাছে গেলাম না, কিন্তু আরব দেশে চলে গেলাম, পরে দম্মেশক শহরে ফিরে আসলাম।