Galatians 1:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেখানে প্রেরিতদের মধ্যে অন্য কারো সঙ্গে দেখা হয় নি, কেবল প্রভুর ভাই ইয়াকুবের সঙ্গে দেখা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে অন্য প্রেরিতশিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকোব ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রেরিতগণের মধ্য অন্য কাহাকেও দেখিলাম না, কেবল প্রভুর ভ্রাতা যাকোবকে দেখিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে আমি প্রভুর ভাই যাকোব ছাড়া আর কোন প্রেরিতকে দেখি নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রেরিতদের মধ্যে অন্য কাউকেও দেখলাম না, কেবল প্রভুর ভাই যাকোবকে দেখলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রেরিতগণের মধ্যে অন্য কাহাকেও দেখিলাম না, কেবল প্রভুর ভ্রাতা যাকোবকে দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন প্রভুর ভাই যাকোব ছাড়া অন্য কোন প্রেরিতের সংগে আমার দেখা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন প্রভুর ভাই ইয়াকুব ছাড়া অন্য কোন সাহাবীর সংগে আমার দেখা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভুর ভ্রাতা যাকোব ছাড়া প্রেরিতপুরুষদের আর কারও দেখা পেলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে আমি প্রভুর ভাই যাকোব ছাড়া আর কোন প্রেরিতকে দেখি নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রেরিতদের মধ্যে অন্য কাউকেও দেখলাম না, কেবল প্রভুর ভাই যাকোবকে দেখলাম।