Galatians 1:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তখনও আমি এহুদিয়ায় অবস্থিত মসীহে আশ্রিত মণ্ডলীগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি খ্রীষ্টে স্থিত যিহূদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তখনও আমি যিহূদিয়াস্থ খ্রীষ্টাশ্রিত মণ্ডলীগণের চাক্ষুষ পরিচিত ছিলাম না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর পূর্বে যিহূদার কোন খ্রীষ্ট মণ্ডলী আমায় ব্যক্তিগতভাবে চিনত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তখনও আমি যিহূদীয়ার খ্রীষ্টিয় মণ্ডলীগুলির সঙ্গে চাক্ষুষ পরিচিত ছিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তখনও আমি যিহূদিয়াস্থ খ্রীষ্টাশ্রিত মণ্ডলীগণের চাক্ষুষ পরিচিত ছিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদিয়ার খ্রীষ্টীয় মণ্ডলীগুলো আমাকে চিনত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদিয়ার ঈসায়ী জামাতগুলো আমাকে চিনত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তখনও পর্যন্ত যিহুদীয়া প্রদেশের খ্রীষ্ট মণ্ডলীগুলি আমাকে দেখেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর পূর্বে যিহূদার কোন খ্রীষ্ট মণ্ডলী আমায় ব্যক্তিগতভাবে চিনত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তখনও আমি যিহূদীয়া প্রদেশের খ্রীষ্টিয় মণ্ডলীগুলির সঙ্গে চাক্ষুষ পরিচিত ছিলাম না।