Galatians 1:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইনি আমাদের গুনাহের জন্য নিজেকে দান করলেন যেন আমাদের আল্লাহ্‌ ও পিতার ইচ্ছানুসারে আমাদের এই উপস্থিত মন্দ যুগ থেকে উদ্ধার করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজের জীবন দিয়েছেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুযায়ী বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধার করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে য়ে মন্দ জগতে আমরা বাস করি তার থেকে য়েন তিনি আমাদের রক্ষা করতে পারেন৷ আমাদের পিতা ঈশ্বর তাই চেয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাদের পাপের জন্য নিজেকে প্রদান করলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুসারে আমাদেরকে এই উপস্থিত মন্দ যুগ থেকে উদ্ধার করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছামত খ্রীষ্ট আমাদের পাপের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই মন্দ জগতের হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের আল্লাহ্‌ ও পিতার ইচ্ছামত মসীহ্‌ আমাদের গুনাহের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই খারাপ দুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে প্রভু যীশু খ্রীষ্ট বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধারের উদ্দেশে আমাদের পাপের জন্য আত্মাহুতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, যাতে, যে মন্দ জগতে আমরা বাস করি তার থেকে যেন তিনি আমাদের রক্ষা করতে পারেন৷ আমাদের পিতা ঈশ্বর তাই চেয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাদের পাপের জন্য নিজেকে প্রদান করলেন, যেন আমাদের ঈশ্বরও পিতার ইচ্ছা অনুসারে আমাদেরকে এই উপস্থিত মন্দ যুগ থেকে উদ্ধার করেন।