Galatians 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আশ্চর্য হচ্ছি যে, মসীহের রহমতে যিনি তোমাদের আহ্বান করেছেন, তোমরা এত শীঘ্র তাঁর থেকে অন্য রকম ইঞ্জিলের দিকে ফিরে যাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আশ্চর্য বোধ করছি যে, যিনি তোমাদের খ্রীষ্টের অনুগ্রহে আহ্বান করেছেন, তাঁকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে, অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার আশ্চর্য্য বোধ হইতেছে যে, খ্রীষ্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাঁহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের দেখে আশ্চর্য হচ্ছি য়ে, যিনি খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে তোমাদের আহ্বান করেছিলেন তোমরা সেই ঈশ্বরের কাছ থেকে কত শীঘ্র সরে গিয়ে এক ভিন্ন সুসমাচারে বিশ্বাস করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি অবাক হচ্ছি যে, খ্রীষ্টের অনুগ্রহে যিনি তোমাদেরকে আহ্বান করেছেন, তোমরা এত তাড়াতাড়ি তা থেকে অন্য সুসমাচারের দিকে ফিরে যাচ্ছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার আশ্চর্য বোধ হইতেছে যে, খ্রীষ্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাঁহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের দয়াতে যিনি তাঁর নিজের লোক হবার জন্য তোমাদের ডেকেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দিয়ে অন্য রকম সুখবরের দিকে ঝুঁকে পড়েছ দেখে আমি আশ্চর্য হচ্ছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের রহমতে যিনি তাঁর নিজের বান্দা হবার জন্য তোমাদের ডেকেছিলেন, তোমরা এত তাড়াতাড়ি তাঁকে ছেড়ে দিয়ে অন্য রকম সুসংবাদের দিকে ঝুঁকে পড়েছ দেখে আমি আশ্চর্য হচ্ছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি একথা জেনে স্তম্ভিত হলাম, যিনি খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য তোমাদের আহ্বান করেছিলেন, তাঁকে তোমরা এত শীঘ্র ত্যাগ করে অন্য “সুসমাচারের’ দিকে মন দিয়েছ –
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের দেখে আশ্চর্য্য হচ্ছি যে, যিনি খ্রীষ্টের অনুগ্রহের মাধ্যমে তোমাদের আহ্বান করেছিলেন তোমরা সেই ঈশ্বরের কাছ থেকে কত শীঘ্র সরে গিয়ে এক ভিন্ন সুসমাচারে বিশ্বাস করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অবাক হচ্ছি যে, খ্রীষ্টের অনুগ্রহে যিনি তোমাদেরকে আহ্বান করেছেন, তোমরা এত তাড়াতাড়ি তা থেকে অন্য সুসমাচারের দিকে ফিরে যাচ্ছ।