Galatians 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসলে অন্য ইঞ্জিল বলতে কিছু নেই; কেবল এমন কতগুলো লোক আছে যারা তোমাদের অস্থির করে তোলে এবং মসীহের ইঞ্জিল বিকৃত করতে চায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত, কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা আর কোন সুসমাচার নয়; কেবল এমন কতকগুলি লোক আছে, যাহারা তোমাদিগকে অস্থির করে, এবং খ্রীষ্টের সুসমাচার বিকৃত করিতে চায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এটা সুসমাচারের কোন ভাষান্তর নয় কিন্তু কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে৷ তারা খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করতে চাইছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা অন্য কোনো সুসমাচার না; কেবল এমন কিছু লোক আছে, যারা তোমাদেরকে অস্থির করে, এবং খ্রীষ্টের সুসমাচার বিকৃত করতে চায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা আর কোন সুসমাচার নয়; কেবল এমন কতকগুলি লোক আছে, যাহারা তোমাদিগকে অস্থির করে, এবং খ্রীষ্টের সুসমাচার বিকৃত করিতে চায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে ওটা তো কোন সুখবরই নয়। তবুও কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, আর খ্রীষ্টের বিষয়ে সুখবর বদলাতে চাইছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে ওটা তো কোন সুসংবাদই নয়। তবুও কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, আর মসীহের বিষয়ে সুসংবাদ বদলাতে চাইছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশ্য অন্য “সুসমাচার’ নয় —শুধু কিছু লোক খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করে তোমাদের বিব্রত করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা সুসমাচারের কোন ভাষান্তর নয় কিন্তু কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে৷ তারা খ্রীষ্টের সুসমাচারকে বিকৃত করতে চাইছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা অন্য কোনো সুসমাচার না; কেবল এমন কিছু লোক আছে, যারা তোমাদেরকে অস্থির করে এবং খ্রীষ্টের সুসমাচার বিকৃত করতে চায়।