Galatians 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা তোমাদের কাছে যে ইঞ্জিল তবলিগ করেছি তা ছাড়া অন্য কোন রকম ইঞ্জিল যদি কেউ তবলিগ করে— তা আমরাই করি, কিংবা বেহেশত থেকে আগত কোন ফেরেশতাই করুক— তবে সে বদদোয়াগ্রস্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূতও প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে —আমরাই করি, কিম্বা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক—তবে সে শাপগ্রস্ত হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা তোমাদের কাছে য়ে সত্য সুসমাচার প্রচার করেছি তার থেকে ভিন্ন কোন সুসমাচার যদি আমাদের কেউ বা কোন স্বর্গদূত এসেও প্রচার করে, তবে সে অভিশপ্ত হোক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা তোমাদের কাছে যে সুসমাচার প্রচার করেছি, তা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে আমরাই করি, কিংবা স্বর্গ থেকে আসা কোনো দূত করুক- তবে সে শাপগ্রস্ত হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে- আমরাই করি, কিম্বা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক- তবে সে শাপগ্রস্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে সুখবর আমরা তোমাদের কাছে প্রচার করেছি তা থেকে আলাদা কোন সুখবর যদি তোমাদের কাছে প্রচার করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোন স্বর্গদূতই করেন, তবে তার উপর অভিশাপ পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে সুসংবাদ আমরা তোমাদের কাছে তবলিগ করেছি তা থেকে আলাদা কোন সুসংবাদ যদি তোমাদের কাছে তবলিগ করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোন ফেরেশতাই করেন, তবে তার উপর বদদোয়া পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তোমাদের কাছে আমি যে সুসমাচার প্রচার করেছিলাম, তাছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে, আমরাই করি কিম্বা স্বর্গ থেকে আগত কোন দূতই করুক, তার উপর নেমে আসুক অভিশাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তোমাদের কাছে যে সত্য সুসমাচার প্রচার করেছি তার থেকে ভিন্ন কোন সুসমাচার যদি আমাদের কেউ বা কোন স্বর্গদূত এসেও প্রচার করে, তবে সে অভিশপ্ত হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা তোমাদের কাছে যে সুসমাচার প্রচার করেছি, তা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে আমরাই করি, কিংবা স্বর্গ থেকে আসা কোনো দূত করুক তবে সে শাপগ্রস্ত হোক।