Galatians 1:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা আগে যেমন বলেছি, এখনও আবার আমি বলছি, তোমরা যা গ্রহণ করেছ তা ছাড়া আর কোন ইঞ্জিল যদি কেউ তোমাদের কাছে তবলিগ করে তবে সে বদদোয়াগ্রস্ত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন আমরা এর আগে বলেছি, তেমনই আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনও সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা পূর্ব্বে যেরূপ বলিয়াছি, তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ, তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর আগেও আমরা একথা বলেছি; সেই একই কথা আবার বলছি; তোমরা য়ে সুসমাচার গ্রহণ করেছিলে তদ্ভিন্ন অন্য কোন সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে তবে এমন ব্যক্তি অভিশপ্ত হোক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা আগে যেমন বলেছি এবং এখন আমি আবার বলছি, তোমরা যা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা পূর্বে যেরূপ বলিয়াছি, তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ, তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেমন আগেও বলেছি তেমনি এখন আবার বলছি, যে সুখবর তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন সুখবর যদি কেউ প্রচার করে তবে তার উপর অভিশাপ পড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেমন আগেও বলেছি তেমনি এখন আবার বলছি, যে সুসংবাদ তোমরা গ্রহণ করেছ তা থেকে আলাদা কোন সুসংবাদ যদি কেউ তবলিগ করে তবে তার উপর বদদোয়া পড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা আগেও বলেছি, আর এখন আমি আবার বলছি, যে সুসমাচার তোমরা পেয়েছ তার চেয়ে পৃথক কোন সুসমাচার যদি কেউ প্রচার করে, তবে নিপাত যাক সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর আগেও আমরা একথা বলেছি; সেই একই কথা আবার বলছি; তোমরা যে সুসমাচার গ্রহণ করেছিলে তাছাড়া অন্য কোন সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে তবে এমন ব্যক্তি অভিশপ্ত হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা আগে যেমন বলেছি এবং এখন আমি আবার বলছি, তোমরা যা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি কেউ তোমাদের কাছে প্রচার করে, তবে সে শাপগ্রস্ত হোক।