Galatians 2:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর সঙ্গে অন্য সকল ইহুদীও কপট ব্যবহার করলো; এমন কি, বার্নাবাসও তাঁদের কপটতার টানে আকর্ষিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য সব ইহুদিরাও তাঁর এই ভণ্ডামিতে যোগ দিল, এমনকি, তাঁদের ভণ্ড আচরণে বার্ণবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার সহিত অন্য সকল যিহূদীও কপট ব্যবহার করিল; এমন কি, বার্ণবাও তাঁহাদের কাপট্যের টানে আকর্ষিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর অন্যান্য অইহুদীরা পিতরের সঙ্গে এই ভণ্ডামিতে এমন মাত্রায় য়োগ দিলেন য়ে এমনকি বার্ণবাও এদের ভণ্ডামির দ্বারা প্রভাবিত হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কৈফার ভন্ডামির সাথে অন্য সব যিহূদীও যুক্ত হল, এমন কি, বার্ণাবাও তাঁদের ভন্ডামিতে আকর্ষিত হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার সহিত অন্য সকল যিহূদীও কপট ব্যবহার করিল; এমন কি, বার্ণবাও তাঁহাদের কাপট্যের টানে আকর্ষিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আন্তিয়খিয়ার অন্যান্য বিশ্বাসী যিহূদীরাও পিতরের সংগে এই ভণ্ডামিতে যোগ দিয়েছিল। এমন কি, বার্ণবাও তাদের ভণ্ডামির দরুন ভুল পথে পা বাড়িয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এণ্টিয়কের অন্যান্য ঈমানদার ইহুদীরাও পিতরের সংগে এই ভণ্ডামিতে যোগ দিয়েছিল। এমন কি, বার্নাবাসও তাদের ভণ্ডামির দরুন ভুল পথে পা বাড়িয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মত অন্যান্য ইহুদীরাও কপট আচরণ শুরু করল, এমনকি বার্নাবাসও এদের কপটতার দ্বারা প্রভাবিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর অন্যান্য অইহুদীরা পিতরের সঙ্গে এই ভণ্ডামিতে এমন মাত্রায় যোগ দিলেন যে বার্ণবাও এদের ভণ্ডামির দ্বারা প্রভাবিত হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কৈফার ভণ্ডামির সাথে অন্য সব ইহূদি বিস্বাসিরাও যুক্ত হল, এমনকি, বার্ণাবাও তাঁদের ভণ্ডামিতে আকর্ষিত হলেন।