Galatians 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি যখন দেখলাম, তাঁরা ইঞ্জিলের সত্য অনুসারে সরল পথে চলেন না তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে বললাম, আপনি নিজে ইহুদী হয়ে যদি ইহুদীদের মত নয়, কিন্তু অ-ইহুদীদের মত আচরণ করেন, তবে কেন অ-ইহুদীদেরকে ইহুদীদের মত আচরণ করতে বাধ্য করছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন দেখলাম, তাঁরা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাঁদের সকলের সামনে পিতরকে বললাম, “তুমি একজন ইহুদি, তবুও তুমি ইহুদির মতো নয় বরং একজন অইহুদির মতো জীবনযাপন করছ। তাহলে, এ কী রকম যে, তুমি অইহুদিদের বাধ্য করছ ইহুদি রীতিনীতি পালন করতে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি যখন দেখিলাম, তাঁহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম, তুমি নিজে যিহূদী হইয়া যদি যিহূদীদের মত নয়, কিন্তু পরজাতিগণের মত আচরণ কর, তবে কেন পরজাতিগণকে যিহূদীদের মত আচরণ করিতে বাধ্য করিতেছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যখন দেখলাম য়ে তাঁরা সুসমাচারের সত্য অনুসারে সোজা পথে চলছেন না, তখন আমি পিতরকে সম্বোধন করে সবার সামনে বললাম: ‘আপনি একজন ইহুদী হয়ে যদি ইহুদীদের রীতিনীতি পালন না করেন, তবে যাঁরা অইহুদী তাদের ইহুদীদের মতো সব কিছু পালন করতে জোর করছেন কেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু, আমি যখন দেখলাম, তারা সুসমাচারের সত্য অনুসারে চলে না, তখন আমি সবার সামনে কৈফাকে বললাম, তুমি নিজে যিহূদী হয়ে যদি যিহূদীদের মত না, কিন্তু পরজাতিদের মত আচরণ কর, তবে কেন পরজাতিদেরকে যিহূদীদের মত আচরণ করতে বাধ্য করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি যখন দেখিলাম, তাঁহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম, তুমি নিজে যিহূদী হইয়া যদি যিহূদীদের মত নয়, কিন্তু পরজাতিগণের মত আচরণ কর, তবে কেন পরজাতিগণকে যিহূদীদের মত আচরণ করিতে বাধ্য করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি যখন দেখলাম যে, সুখবরের সত্যের সংগে তাদের কাজের কোন মিল নেই তখন আমি সবার সামনে পিতরকে বললাম, “আপনি যিহূদী হয়েও যখন যিহূদীদের মত না চলে অযিহূদীদের মত চলেছেন তখন কেমন করে অযিহূদীদের যিহূদীদের মত চলতে বাধ্য করছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি যখন দেখলাম যে, সুসংবাদের সত্যের সংগে তাদের কাজের কোন মিল নেই তখন আমি সবার সামনে পিতরকে বললাম, “আপনি ইহুদী হয়েও যখন ইহুদীদের মত না চলে অ-ইহুদীদের মত চলেছেন তখন কেমন করে অ-ইহুদীদের ইহুদীদের মত চলতে বাধ্য করছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যখন দেখলাম যে সুসমাচারের সত্যের সঙ্গে তাঁদের আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়, তখন সকলের সামনে আমি পিতরকে অনুযোগ করে বললাম, আপনি ইহুদী হয়েও ইহুদী রীতিনীতি না মেনে অইহুদীদের মত জীবন যাপন করেন। তবে কেন আপনি তাদের ইহুদী রীতি পালনে বাধ্য করছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখন দেখলাম যে তাঁরা সুসমাচারের সত্য অনুসারে সোজা পথে চলছেন না, তখন আমি পিতরকে সম্বোধন করে সবার সামনে বললাম: “আপনি একজন ইহুদী হয়ে যদি ইহুদীদের রীতিনীতি পালন না করেন, তবে যারা অইহুদী তাদের ইহুদীদের মতো সব কিছু পালন করতে জোর করছেন কেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু, আমি যখন দেখলাম, তারা সুসমাচারের সত্য অনুসারে চলে না, তখন আমি সবার সামনে কৈফাকে বললাম, তুমি নিজে ইহূদি হয়ে যদি ইহূদিদের মত না, কিন্তু অইহূদিদের মত জীবনযাপন কর, তবে কেন অইহূদিদেরকে ইহূদিদের মত আচরণ করতে বাধ্য করছ?