Galatians 2:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা মসীহে ধার্মিক বলে গৃহীত হবার চেষ্টা করতে গিয়ে আমরা নিজেরাও যদি গুনাহ্গার বলে প্রতিপন্ন হয়ে থাকি তা হলে মসীহ্ কি গুনাহ্র পরিচারক? তা দূরে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি খ্রীষ্টে নির্দোষ বলে গণ্য হওয়ার প্রচেষ্টায় আমরাও যদি পাপী বলে প্রতিপন্ন হয়ে থাকি, তবে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অবশ্যই নয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা খ্রীষ্টে ধার্ম্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি, তবে তৎপ্রযুক্ত খ্রীষ্ট কি পাপের পরিচারক?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমরা ইহুদীরা খ্রীষ্টে নির্দোষ গণিত হতে গিয়ে যদি আমাদের অইহুদীদের মত পাপী দেখাই, তবে তার অর্থ কি এই, য়ে খ্রীষ্ট পাপকে উত্সাহিত করেন? কখনই না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা খ্রীষ্টে ধার্মিক বলে গণ্য হবার চেষ্টা করতে গিয়ে আমরাও যদি পাপী বলে প্রমাণ হয়ে থাকি, তবে তার জন্য খ্রীষ্ট কি পাপের পরিচারক? একেবারেই না!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা খ্রীষ্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি, তবে তৎপ্রযুক্ত খ্রীষ্ট কি পাপের পরিচারক? তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“খ্রীষ্টের মধ্য দিয়ে নির্দোষ বলে ঈশ্বরের গ্রহণযোগ্য হবার চেষ্টায় যদি দেখা যায়, অযিহূদীদের মত আমরাও পাপী, তাহলে তার মানে কি এই যে, খ্রীষ্ট পাপের সেবা করেন? কখনও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মসীহের মধ্য দিয়ে ধার্মিক বলে আল্লাহ্র গ্রহণযোগ্য হবার চেষ্টায় যদি দেখা যায়, অ-ইহুদীদের মত আমরাও গুনাহ্গার, তাহলে তার মানে কি এই যে, মসীহ্ গুনাহের সেবা করেন? কখনও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন খ্রীষ্টের মাধ্যমে ধার্মিক হতে গিয়ে আমরা যদি পাপী প্রতিপন্ন হই, তাহলে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অসম্ভব!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা ইহুদীরা খ্রীষ্টে নির্দোষ বিবেচিত হতে গিয়ে যদি অইহুদীদের মত নিজেদের পাপী দেখাই, তবে তার অর্থ কি এই যে খ্রীষ্ট পাপকে উৎসাহিত করেন? কখনই না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা খ্রীষ্টে ধার্মিক বলে গণ্য হবার চেষ্টা করতে গিয়ে আমরাও যদি পাপী বলে প্রমাণ হয়ে থাকি, তবে তার জন্য খ্রীষ্ট কি পাপের দাস? একেবারেই না!