Galatians 2:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তো শরীয়তের দ্বারা শরীয়তের উদ্দেশে মরেছি, যেন আল্লাহ্র উদ্দেশে জীবিত থাকতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ বিধানের মাধ্যমে বিধানের প্রতি আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ত ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশে জীবিত হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থার দিক থেকে আমি মৃত এবং বিধি-ব্যবস্থা হল আমার মৃত্যুর কারণ৷ এটা হয়েছে যাতে আমি ঈশ্বরের জন্য বাঁচি৷ আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তো নিয়মের মাধ্যমে নিয়মের উদ্দেশ্যে মরেছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ত ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশে জীবিত হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুনের দাবি-দাওয়ার কাছে আইন- কানুন দ্বারাই আমার মৃত্যু হয়েছে যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়তের দাবি-দাওয়ার কাছে শরীয়ত দ্বারাই আমার মৃত্যু হয়েছে যেন আমি আল্লাহ্র জন্য বেঁচে থাকতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধানের বিধিতেই আমার মৃত্যু হল এবং এই বিধিই আমাকে তার বন্ধন থেকে মুক্তি দিল যেন ঈশ্বরের জন্য জীবনধারণ করি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশার্পিত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থার দিক থেকে আমি মৃত এবং বিধি-ব্যবস্থা হল আমার মৃত্যুর কারণ৷ এটা হয়েছে যাতে আমি ঈশ্বরের জন্য বাঁচি৷ আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তো নিয়মের মাধ্যমে নিয়মের উদ্দেশ্যে মরেছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই।