Galatians 2:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মসীহের সঙ্গে আমি ক্রুশ বিদ্ধ হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু মসীহ্ই আমার মধ্যে জীবিত আছেন; আর এখন এই দেহে আমার যে জীবন আছে তা আমি ইব্নুল্লার উপর ঈমানের মাধ্যমেই যাপন করছি; তিনিই আমাকে মহব্বত করলেন এবং আমার জন্য নিজেকে দান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুতরাং আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; আমার দেহের মধ্যে য়ে জীবন আমি এখন যাপন করি, এ কেবল ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাসের দ্বারাই করি, যিনি আমাকে ভালবেসেছেন এবং আমার জন্য নিজেকে উত্সর্গ করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খ্রীষ্টের সাথে আমি ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত না, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; এবং এখন মাংসে থাকতে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করছি; তিনিই আমাকে ভালোবাসলেন, এবং আমার জন্য নিজেকে প্রদান করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাকে খ্রীষ্টের সংগে ক্রুশে দেওয়া হয়েছে। তাই আমি আর জীবিত নই, খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই দেহে আমি যে জীবন কাটাচ্ছি তা ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্য দিয়েই কাটাচ্ছি। তিনি আমাকে ভালবেসে আমার জন্য নিজেকে দান করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাকে মসীহের সংগে ক্রুশের উপরে হত্যা করা হয়েছে। তাই আমি আর জীবিত নই, মসীহ্ই আমার মধ্যে জীবিত আছেন। এখন এই শরীরে আমি যে জীবন কাটাচ্ছি তা ইব্নুল্লাহ্র উপর ঈমানের মধ্য দিয়েই কাটাচ্ছি। তিনি আমাকে মহব্বত করে আমার জন্য নিজেকে দান করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই যে আমি বেঁচে আছি, সে তো আমি নই, খ্রীষ্টই আমার মধ্যে বেঁচে আছেন। এখন দেহে আমার যে প্রাণ রয়েছে তা ঈশ্বরের পুত্রের উপর নির্ভর করেই বেঁচে আছে, যিনি আমাকে ভালবেসে আমার জন্য আত্মদান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; আমার দেহের মধ্যে যে জীবন আমি এখন যাপন করি, এ কেবল ঈশ্বরের পুত্রের ওপর বিশ্বাসের দ্বারাই করি, যিনি আমাকে ভালবেসেছেন এবং আমার জন্য নিজেকে উৎসর্গ করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খ্রীষ্টের সাথে আমি ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত না, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন; এবং এখন আমার শরীরে যে জীবন আছে, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করছি; তিনিই আমাকে ভালবাসলেন এবং আমার জন্য নিজেকে প্রদান করলেন।