Galatians 2:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আল্লাহ্র রহমত বিফল করি না; কারণ শরীয়ত পালন করার মধ্য দিয়ে যদি ধার্মিক বলে গ্রহণ করা হয়, তা হলে মসীহ্ অকারণে মৃত্যুবরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না; কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্ম্মিকতা হয়, তাহা হইলে সুতরাং খ্রীষ্ট অকারণে মরিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরের অনুগ্রহ আমি প্রত্যাখান করি না, কারণ যদি বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের সামনে নির্দোষ গণিত হওয়া যায়, তবে খ্রীষ্ট মিথ্যাই প্রাণ দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি ঈশ্বরের অনুগ্রহ অস্বীকার করি না; কারণ নিয়মের মাধ্যমে যদি ধার্মিকতা হয়, তা হলে খ্রীষ্ট অকারণে মারা গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না; কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রীষ্ট অকারণে মরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের এই দয়াকে আমি বাতিল করব না, কারণ মানুষ যদি আইন-কানুন পালনের মধ্য দিয়েই ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারে তবে খ্রীষ্ট মিথ্যাই মরেছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র এই রহমতকে আমি বাতিল করব না, কারণ মানুষ যদি শরীয়ত পালনের মধ্য দিয়েই আল্লাহ্র গ্রহণযোগ্য হতে পারে তবে মসীহ্ মিথ্যাই মরেছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের অনুগ্রহকে আমি ব্যর্থ হতে দিইনি। বিধান পালন করে যদি ধার্মিক হওয়া যেত তাহলে খ্রীষ্টের মৃত্যুর প্রয়োজন ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের অনুগ্রহ আমি প্রত্যাখান করি না, কারণ যদি বিধি-ব্যবস্থার দ্বারা ঈশ্বরের সামনে নির্দোষ গণিত হওয়া যায়, তবে খ্রীষ্ট মিথ্যাই প্রাণ দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরের অনুগ্রহ অস্বীকার করি না; কারণ নিয়মের মাধ্যমে যদি ধার্ম্মিকতা হয়, তাহলে খ্রীষ্ট অকারণে মারা গেলেন।