Galatians 2:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গুপ্তভাবে নিয়ে আসা সেই কয়েকজন ভণ্ড ঈমানদারদের জন্য এরকম হল; মসীহ্‌ ঈসাতে আমাদের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই তারা গোপনে প্রবেশ করেছিল যেন আমাদের গোলাম করে রাখতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ খ্রীষ্ট যীশুতে আমরা যে স্বাধীনতা ভোগ করি, তার উপরে গুপ্তচরবৃত্তির জন্য ও আমাদের ক্রীতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গুপ্তরূপে আনীত সেই কয়েক জন ভাক্ত ভ্রাতার জন্য এইরূপ হইল; খ্রীষ্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে, তাহার ছিদ্রান্বেষণ করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল, যেন আমাদিগকে দাস করিয়া রাখিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
গোপনভাবে আসা কয়েক জন ভন্ড ভাইয়ের জন্য এইরকম হল; খ্রীষ্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে, তার দোষ ধরবার জন্য তারা গোপনে প্রবেশ করেছিল, যেন আমাদেরকে দাস বানিয়ে রাখতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গুপ্তরূপে আনীত সেই কয়েক জন ভাক্ত ভ্রাতার জন্য এইরূপ হইল; খ্রীষ্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে, তাহার ছিদ্রান্বেষণ করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল, যেন আমাদিগকে দাস করিয়া রাখিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন ভণ্ড ভাই গোপনে ঢুকে পড়বার দরুন কথাটা উঠেছিল। খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসী হিসাবে আমাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই এরা গোপনে ঢুকেছিল যেন আমাদের দাস বানাতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন ভণ্ড ভাই গোপনে ঢুকে পড়বার দরুন কথাটা উঠেছিল। মসীহ্‌ ঈসার উপর ঈমানদার হিসাবে আমাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতার দোষ ধরবার জন্যই এরা গোপনে ঢুকেছিল যেন আমাদের গোলাম বানাতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু ভণ্ড ভক্ত আমাদের দলে ঢুকে পড়েছিল। আমরা যীশু খ্রীষ্টের দেওয়া যে স্বাধীনতা ভোগ করি তার উপর তারা গোপনে দৃষ্টি রাখছিল। তারা চেয়েছিল আমাদের দাসত্বের শৃঙ্খল পরাতে। তাদেরই জন্যে এ বিষয়টি উত্থাপিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব সমস্যা নিয়ে কথা বলার দরকার ছিল, কারণ কিছু ভণ্ড বিশ্বাসী গোপনে গুপ্তচরের মতো আমাদের দলে ঢুকে পড়েছিল এবং খ্রীষ্ট যীশুতে আমাদের কতটা স্বাধীনতা আছে তা জানবার চেষ্টা করছিল, যাতে আমাদের তাদের দাস করতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গোপনভাবে আসা কয়েক জন ভণ্ড ভাইয়ের জন্য এই রকম হল; খ্রীষ্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে, তার দোষ ধরবার জন্য তারা গোপনে প্রবেশ করেছিল, যেন আমাদেরকে দাস বানিয়ে রাখতে পারে।