Galatians 2:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা এক মুহূর্তের জন্যও তাদের অধীনতা স্বীকার করে তাদের বশবর্তী হলাম না, যেন ইঞ্জিলের সত্য তোমাদের কাছে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা এক মুহূর্তের জন্যও তাদের বশ্যতাস্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা এক দণ্ডমাত্রও অধীনতা স্বীকার দ্বারা তাহাদের বশবর্ত্তী হইলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ভণ্ড বিশ্বাসী ভাইরা যা চেয়েছিল তার কোন কিছুতেই আমরা মত দিই নি, যাতে সুসমাচার দ্বারা য়ে সত্য প্রকাশিত হয়েছিল তা তোমাদের সাথে থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা এক মুহূর্তও তাদের বশবর্ত্তী হলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের কাছে অপরিবর্তনীয় থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা এক দণ্ডমাত্রও অধীনতা স্বীকার দ্বারা তাহাদের বশবর্তী হইলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সুখবরের সত্য যেন তোমাদের জন্য রক্ষা করতে পারি তাই এক মুহুর্তের জন্যও আমরা তাদের কথা মেনে নিই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সুসংবাদের সত্য যেন তোমাদের জন্য রক্ষা করতে পারি তাই এক মুহুর্তের জন্যও আমরা তাদের কথা মেনে নিই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাদের কাছে আমরা মুহূর্তের জন্যও নতিস্বীকার করিনি। আমরা চেয়েছিলাম সুসমাচারের সত্য তোমাদের কাছে সংরক্ষিত থাকুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ভণ্ড বিশ্বাসী ভাইরা যা চেয়েছিল তার কোন কিছুতেই আমরা মত দিই নি, যাতে সুসমাচার দ্বারা যে সত্য প্রকাশিত হয়েছিল তা তোমাদের সাথে থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা এক মুহূর্তও তাদের বশবর্ত্তী হলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের কাছে অপরিবর্তনীয় থাকে।