Galatians 2:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাঁরা গণ্যমান্য বলে খ্যাত— তাঁরা কেমন লোক ছিলেন, এতে আমার কিছু যায়-আসে না, আল্লাহ্ মানুষের মুখাপেক্ষা করেন না— বস্তুত সেই গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে আমি নতুন কিছুই জানতে পারি নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল—তারা যেই হোন না কেন, আমার কিছু আসে-যায় না; ঈশ্বর বাহ্যিক রূপ দেখে বিচার করেন না—সেই ব্যক্তিরা আমার বার্তার সঙ্গে অতিরিক্ত কিছুই যোগ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাঁহারা গণ্যমান্য বলিয়া খ্যাত—তাঁহারা কি প্রকার লোক ছিলেন, ইহাতে আমার কিছু আইসে যায় না, ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষা করেন না—বস্তুতঃ সেই গণমান্য ব্যক্তিরা আমাকে কিছুই দেন না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মণ্ডলীতে যাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল তাদের কাছ থেকেও আমি নতুন কোন কিছু জানতে পারি নি৷ তারা য়েই হোন না কেন তাতে আমার কিছু এসে যায় না৷ ঈশ্বরের কাছে সবাই সমান আর তিনি কারও মুখাপেক্ষী নন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যাঁরা গন্যমান্য বলে খ্যাত তাদের কোনো অবদান নেই আমার কাছে। তাঁরা যাই হোন না কেন, এতে আমার কিছু এসে যায় না। মানুষের পছন্দকে ঈশ্বর গ্রহণ করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাঁহারা গণ্যমান্য বলিয়া খ্যাত- তাঁহারা কি প্রকার লোক ছিলেন, ইহাতে আমার কিছু আইসে যায় না, ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষা করেন না- বস্তুতঃ সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে কিছুই দেন নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মণ্ডলীর গণ্যমান্য লোকেরা সুখবরের বিষয়ে নতুন কোন কিছুই আমাকে জানান নি। আসলে তাঁরা যা-ই হন না কেন তাতে আমার কিছুই যায় আসে না। ঈশ্বর বাইরের চেহারা দেখে বিচার করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জামাতের গণ্যমান্য লোকেরা সুসংবাদের বিষয়ে নতুন কোন কিছুই আমাকে জানান নি। আসলে তাঁরা যা-ই হন না কেন তাতে আমার কিছুই যায় আসে না। আল্লাহ্ বাইরের চেহারা দেখে বিচার করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁরা নেতা বলে স্বীকৃত ছিলেন —তাঁরা কি ছিলেন তাতে আমার কিছুই আসে যায় না, কারণ ঈশ্বর কারও মুখ দেখে বিচার করেন না —বস্তুতঃ সেই নেতারা আমার বক্তব্যের সঙ্গে নতুন কিছু যোগ করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মণ্ডলীতে যাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল তাদের কাছ থেকেও আমি নতুন কোন কিছু জানতে পারি নি৷ তাঁরা যেই হোন না কেন তাতে আমার কিছু এসে যায় না৷ ঈশ্বরের কাছে সবাই সমান আর তিনি কারও মুখাপেক্ষী নন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাঁরা গন্যমান্য বলে খ্যাত তাদের কোনো অবদান নেই আমার কাছে। তাঁরা যাই হোন না কেন, এতে আমার কিছু এসে যায় না। মানুষের বিচারকে ঈশ্বর গ্রহণ করেন না।