Galatians 2:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং পক্ষান্তরে যখন দেখলেন, খৎনা করানো লোকদের মধ্যে যেমন পিতরকে, তেমনি খৎনা-না-করানো লোকদের মধ্যে আমাকে ইঞ্জিলের ভার দেওয়া হয়েছে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর বিপরীতে, তারা দেখলেন যে, পিতরকে যেমন ইহুদিদের কাছে, তেমনই আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং পক্ষান্তরে যখন দেখিলেন, ছিন্নত্বক্দের মধ্যে যেমন পিতরকে, তেমনি অচ্ছিন্নত্বকদের মধ্যে আমাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অপরপক্ষে এই গুরুত্বপূর্ণ নেতারা যখন দেখলেন য়ে ঈশ্বর আমাকে অইহুদীদের কাছে সুসমাচার প্রচারের বিশেষ ভার দিয়েছেন, য়েমন পিতরকে ইহুদীদের কাছে সুসমাচার প্রচার করার ভার দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং, তারা যখন দেখলেন অচ্ছিন্নত্বকদের মধ্যে আমাকে যেমন সুসমাচার প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি ছিন্নত্বকদের মধ্যে পিতরকে দেওয়া হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং পক্ষান্তরে যখন দেখিলেন, ছিন্নত্বক্দের মধ্যে যেমন পিতরকে, তেমনি অচ্ছিন্নত্বক্দের মধ্যে আমাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাহোক, তাঁরা দেখলেন, যিহূদীদের কাছে সুখবর প্রচার করবার ভার যেমন পিতরের উপর দেওয়া হয়েছিল, তেমনি অযিহূদীদের কাছে সুখবর প্রচার করবার ভার ঈশ্বর আমার উপর দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাহোক, তাঁরা দেখলেন, ইহুদীদের কাছে সুসংবাদ তবলিগ করবার ভার যেমন পিতরের উপর দেওয়া হয়েছিল, তেমনি অ-ইহুদীদের কাছে সুসংবাদ তবলিগ করবার ভার আল্লাহ্ আমার উপর দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং তাঁরা দেখলেন যে আমার উপর অর্পিত হয়েছে অইহুদীদের মধ্যে সুসমাচার প্রচারের ভার, যেমন পিতরের উপর অর্পিত ছিল ইহুদীদের মধ্যে সুসমাচার প্রচারের দায়িত্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অপরপক্ষে এই গুরুত্বপূর্ণ নেতারা যখন দেখলেন যে ঈশ্বর আমাকে অইহুদীদের কাছে সুসমাচার প্রচারের বিশেষ ভার দিয়েছেন, যেমন পিতরকে ইহুদীদের কাছে সুসমাচার প্রচার করার ভার দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং, তারা যখন দেখলেন অচ্ছিন্নত্বক ইহুদিদের মধ্যে আমাকে যেমন বিশ্বাস করে সুসমাচার প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি ছিন্নত্বক ইহুদিদের মধ্যে পিতরকে দেওয়া হয়েছে।