Galatians 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ খৎনা-করানো লোকদের কাছে প্রৈরেতিক-কাজের জন্য যিনি পিতরের মধ্য দিয়ে কাজ করলেন, তিনি অ-ইহুদীদের জন্য আমার মধ্য দিয়েও কাজ করলেন—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ ছিন্নত্বক্‌দের কাছে প্রেরিতত্বকর্ম্মের নিমিত্তে যিনি পিতরে কার্য্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমাতেও কার্য্য সাধন করিলেন—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের জন্য প্রেরিতের কাজ করতে য়ে ঈশ্বর পিতরকে ক্ষমতা দিয়েছেন, তিনিই আবার আমাকে অইহুদীদের জন্য প্রেরিত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ছিন্নত্বকদের কাছে প্রেরিতত্ত্বের জন্য ঈশ্বর পিতরের কাজ সম্পন্ন করলেন, তেমনি তিনি পরজাতিদের জন্য আমার মাধ্যমে কাজ সম্পন্ন করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ছিন্নত্বক্‌দের কাছে প্রেরিতত্ব-কর্মের নিমিত্তে যিনি পিতর কর্তৃক কার্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমা কর্তৃকও কার্য সাধন করিলেন-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা এটা দেখতে পেলেন, কারণ যিহূদীদের কাছে পিতরের প্রেরিত্‌-কাজের পিছনে যিনি ছিলেন সেই ঈশ্বর অযিহূদীদের কাছে আমার প্রেরিত্‌-কাজের পিছনেও ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা এটা দেখতে পেলেন, কারণ ইহুদীদের কাছে পিতরের সাহাবী-কাজের পিছনে যিনি ছিলেন সেই আল্লাহ্‌ অ-ইহুদীদের কাছে আমার সাহাবী-কাজের পিছনেও ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যে ঈশ্বরের প্রেরণায় পিতর হয়েছেন ইহুদীদের জন্য ভারপ্রাপ্ত প্রেরিতশিষ্য, সেই প্রেরণাতেই আমিও অইহুদীদের জন্য প্রেরিতশিষ্য হবার দায়িত্ব পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের জন্য প্রেরিতের কাজ করতে যে ঈশ্বর পিতরকে ক্ষমতা দিয়েছেন, তিনিই আবার আমাকে অইহুদীদের জন্য প্রেরিত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ছিন্নত্বকদের কাছে প্রেরিতত্ত্বের জন্য ঈশ্বর পিতরের কাজ সম্পন্ন করলেন, তেমনি তিনি অইহূদিদের জন্য আমার মাধ্যমে কাজ সম্পন্ন করলেন।