Galatians 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তাঁরা আমাকে দেওয়া সেই রহমতের বিষয় বুঝতে পারলেন, তখন ইয়াকুব, কৈফা ও ইউহোন্না— যাঁরা স্তম্ভ হিসেবে মান্য— আমাকে ও বার্নাবাসকে সহভাগিতার ডান হাত বাড়িয়ে দিলেন যেন আমরা অ-ইহুদীদের কাছে যাই আর তাঁরা খৎনা-করানো লোকদের কাছে যান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব, পিতর ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে আমাদের গ্রহণ করলেন। তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের উচিত ইহুদিদের কাছে যাওয়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাঁহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকোব, কৈফা ও যোহন—যাঁহারা স্তম্ভরূপে মান্য—আমাকে ও বার্ণবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই, আর তাঁহারা ছিন্নত্বক্‌দের কাছে যান;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই যাকোব, পিতর ও য়োহন যাদের নেতা হিসাবে খ্যাতি ছিল, তাঁরা বুঝতে পারলেন য়ে ঈশ্বর আমাকে এই বিশেষ অনুগ্রহ দান করেছেন, তাই চিহ্ন হিসাবে বার্ণবা এবং আমার সঙ্গে করমর্দন করে আমাদের সহভাগী হিসেবে গ্রহণ করলেন৷ তাঁরা এই ব্যবস্থায় সম্মত হলেন য়ে, ‘আমরা অর্থাত্ পৌল এবং বার্ণবা অইহুদীদের কাছে প্রচারে যাব; আর তাঁরা অর্থাত্ যাকোব, পিতর ও য়োহন ইহুদীদের কাছে যাবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তাঁরা বুঝতে পারল যে সেই অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তখন যাকোব, কৈফা এবং যোহন যাঁরা নেতারূপে চিহ্নিত, আমাকে ও বার্ণবাকে সহভাগিতার ডান হাত দিলেন, যেন আমরা পরজাতিদের কাছে যাই, আর তাঁরা ছিন্নত্বকদের কাছে যান;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাঁহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকোব, কৈফা ও যোহন- যাঁহারা স্তম্ভরূপে মান্য- আমাকে ও বার্ণবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই, আর তাঁহারা ছিন্নত্বক্‌দের কাছে যান;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই গণ্যমান্য লোকেরা, অর্থাৎ যাকোব, পিতর ও যোহন এই সব দেখে বুঝতে পেরেছিলেন যে, আমি ঈশ্বরের কাছ থেকে বিশেষ দয়া পেয়েছি। তাঁদের ও আমাদের মধ্যে যে যোগাযোগ-সম্বন্ধ আছে তা দেখাবার জন্য তাঁরা আমার ও বার্ণবার সংগে ডান হাত মিলালেন। তাঁরা রাজী হলেন যে, আমরা অযিহূদীদের কাছে যাব এবং তাঁরা নিজেরা যিহূদীদের কাছে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গণ্যমান্য লোকেরা, অর্থাৎ ইয়াকুব, পিতর ও ইউহোন্না এই সব দেখে বুঝতে পেরেছিলেন যে, আমি আল্লাহ্‌র কাছ থেকে বিশেষ রহমত পেয়েছি। তাঁদের ও আমাদের মধ্যে যে যোগাযোগ-সম্বন্ধ আছে তা দেখাবার জন্য তাঁরা আমার ও বার্নাবাসের সংগে ডান হাত মিলালেন। তাঁরা রাজী হলেন যে, আমরা অ-ইহুদীদের কাছে যাব এবং তাঁরা নিজেরা ইহুদীদের কাছে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরই যে আমাকে বরদান করেছেন, একথা উপলব্ধি করে যাকোব, যোহন ও পিতর, যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে স্বীকৃত —তাঁরা আমাকে ও বার্নাবাসকে করমর্দন করে সহকর্মী বলে গ্রহণ করলেন। স্থির হল, আমরা যাব অইহুদীদের মধ্যে, আর তাঁরা যাবেন ইহুদীদের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যাকোব, পিতর ও যোহন যাঁদের নেতা হিসাবে খ্যাতি ছিল, তাঁরা বুঝতে পারলেন যে ঈশ্বর আমাকে এই বিশেষ অনুগ্রহ দান করেছেন, তাই চিহ্ন হিসাবে বার্ণবা এবং আমার সঙ্গে করমর্দন করে আমাদের সহভাগী হিসেবে গ্রহণ করলেন৷ তাঁরা এই ব্যবস্থায় সম্মত হলেন যে, “আমরা, অর্থাৎ পৌল এবং বার্ণবা অইহুদীদের কাছে প্রচারে যাব; আর তাঁরা অর্থাৎ যাকোব, পিতর ও যোহন ইহুদীদের কাছে যাবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাঁরা বুঝতে পারল যে সেই অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তখন যাকোব, কৈফা এবং যোহন যাঁরা নেতারূপে চিহ্নিত, আমাকেও বার্ণবাকে সহভাগীতার ডান হাত দিলেন, যেন আমরা অইহূদিদের কাছে যাই, আর তাঁরা ছিন্নত্বকদের কাছে যান;